somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

যে রমনীরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাঁরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!! গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি; অন্তত যে সংসারে নারীই ঘরের কাজের প্রায় পুরোটাই করেন তাঁদের তুলনায়। কিন্তু এমনটা কেন ঘটে? টমাস হানসেন বলছেন, ‘কার কী দায়িত্ব, সে বিষয়ে দুজনই পরিষ্কার থাকবে এবং একজন আরেকজনের কাজে ঝামেলা সৃষ্টি করবে না—সাধারণত এটাকেই ভালো বলে মনে করা হয়। এতে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি কম হয়। কিন্তু দুজন যদি একই কাজ করেন এবং এর মধ্যে একজনের যদি মনে হয় অন্যজনের যতটা করার কথা ছিল, ততটা করছেন না, তখনই লেগে যেতে পারে তুমুল ঝগড়া।’


আধুনিক জীবনে স্বামী-স্ত্রী দুজনই অনেক সময় চাকরিবাকরি করেন। সে ক্ষেত্রে কর্মব্যস্ত দিন শেষে ঘরের কাজ সামাল দেওয়া নারীর একার পক্ষে কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় অনেক স্বামীই ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করেন। এতে জীবন সুখের হয়। পুরুষের এই মানসিকতা প্রশংসাযোগ্যও। সাধারণত মানুষ মনে করে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। অথচ গবেষণায় দেখা গেছে এটা ভালোর চেয়ে মন্দই বেশী। কারণ যে দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি। গৃহস্থালির দায়িত্বের সমতা এবং এর সঙ্গে বিচ্ছেদের ঘটনার এই অসামঞ্জস্যতায় বিস্মিত হয়েছেন গবেষকেরাও।


(Thomas Hansen, M.D.)
নরওয়ের গবেষকদের গবেষণার এই ফলাফল প্রকাশিত হয়েছে ‘ঘরে সমতা’ শিরোনামে। গবেষণা নিবন্ধের সহ-লেখক টমাস হানসেন বলেন, ‘সাধারণত মানুষ মনে করতে পারে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। কিন্তু আমাদের গবেষণা বলছে ঠিক উল্টো কথা।’ তিনি আরও বলেন, ‘যে পরিবারের পুরুষ যত বেশি ঘরের কাজ করেন, সেই পরিবারে বিচ্ছেদের হার তত বেশি।’ গবেষণার ফলাফল অনুযায়ী তা প্রায় ৫০ শতাংশ বেশি। খবরঃ দ্য টেলিগ্রাফ। তবে বিচ্ছেদের পেছনে শুধু ঘরের কাজ নিয়ে তুচ্ছ ঝগড়াঝাঁটি বড় কারণ হিসেবে দেখছেন না গবেষকেরা। এর পেছনে ব্যক্তিগত মূল্যবোধও অন্যতম কারণ। বিয়ে বা বিচ্ছেদের ব্যাপারেও স্বামী-স্ত্রীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। গবেষক টমাস হানসেন বলেন, ‘আধুনিক দম্পতিদের মধ্যে নারীরা অনেক উচ্চশিক্ষিত এবং ভালো বেতনে চাকরি করেন। এ কারণে আর্থিকভাবে তাঁরা স্বামীর ওপর নির্ভরশীল নন। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও তাঁরা নিজেদের ভালোভাবে সামলে নিতে পারেন।’
সূত্রঃ
লিংকঃ যে রমনীরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!!!
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×