somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় বাঙালি কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় বাঙালি কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় প্রধানত দেশপ্রেমের বাণী প্রকাশ পেত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গমঙ্গল’ প্রকাশিত হয় ১৯০১ সালে। কিন্তু রাজরোষে পতিত হওয়ার আশঙ্কায় কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণে তাঁর নাম মুদ্রিত হয়নি। করুণানিধান ছিলেন রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথের ধারায়- রোমান্টিক প্রেম, দাম্পত্য জীবনের লীলা-মাধুর্য, প্রকৃতি প্রেম ও আধ্যাত্বিক ব্যাকুলতা তাঁর পরবর্তীকালের কবিতার উপজীব্য। আজ তার ৬২তম মৃত্যুবার্ষিকী। ১৯৫৫ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবির মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।
কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ১৮৭৭ সালের ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা নৃসিংহ বন্দ্যোপাধ্যায় ছিলেন স্কুল শিক্ষক। ১৮৯৬ সালে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল থেকে এন্ট্রান্স ও ১৮৯৯ সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফ.এ. পাস করেন। কলকাতার জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও বি.এ. পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষকতাকে পেশা হিসাবে শিক্ষতাকে গ্রহণ করে কর্মজীবনের শুরু করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়। শিক্ষকাতা পেশায় তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, গাইবান্ধা উচ্চ বিদ্যালয়, কলকাতা শ্রী কৃষ্ণ পাঠশালা, হুগলি সরকারী ব্রাঞ্চ ইস্কুল এবং উত্তরপারা সরকারী উচ্চবিদ্যালয়ে শিক্ষতা করেন।


(সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচী, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখর সঙ্গে রবীন্দ্রনাথ)
করুণানিধান বন্দ্যোপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন ছাত্রাবস্থা থেকেই। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থঃ ১। বঙ্গ-মঙ্গল (১৯০১), ২। প্রসাদী (১৩১১), ৩। ঝরাফুল (১৩১৮), ৪। শান্তিজল (১৩২০), ৫। ধানদুর্বা (১৩২৮), ৬।শতনারী (১৩৩৭), ৭। রবীন্দ্র-আরতি (১৩৪৪), ৮। গীতায়ন (১৩৫৬), ৯। গীতারঞ্জন (১৩৫৮) ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য ১৯৫১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদকে ভূষিত হন।
১৯৫৫ সালের ৫ই ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। আজ তার ৬২তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।


আজ ৫ ফেব্রুয়ারি আরো যে সকল গুণীজনের মৃত্যুৃদিবসঃ
১। ১৫৫৮: ইতালীয় প্রতিকৃতি শিল্পী গিয়ামবাত্তিস্তা মোরোনি।
২। ১৬৭৯: ডাচ কবি ও নাট্যকার ইওস্ট ভ্যান ডন ভনডেল।
৩। ১৭৯০: ইংরেজ চিকিৎসক ও অধ্যাপক উইলিয়াম ক্যালেন।
৪। ১৮৫৯: বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য।
৫। ১৯২১: বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
৬। ১৯৩২: রাজনীতিবিদ ও সামাজ সংস্কারক মওলানা মোহাম্মদ আলী।
৭। ১৯৪১: অষ্ট্রেলিয়ার সাংবাদিক ও কবি অ্যান্ডু বার্টন প্যাটার্সন।
৮। ১৯৬২: ফরাসি সংগীত স্রষ্টা ভাক ইবার।
৯। ১৯৮৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত।
১০। ১৯৯৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন।
বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় সহ সকল গুণীজনের মৃত্যুৃদিবসে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×