somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আজ রাতে ৪জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবারঃ আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে মোবাইল অপারেটরগুলোর কাছে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করবে বাংলাদেশটেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এরপর রাতেই মোবাইল অপারেটরগুলো চালু করবে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক সেবা। কর্মকর্তারা জানান, ফোরজি চালুর অনুমোদন পাওয়া গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের শীর্ষ নির্বাহীদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হবে। এই তরঙ্গে ইন্টারনেটের সর্বনিন্ম গতি ২০ এমবিপিএস’র পরিবর্তে থাকবে ৭ এমবিপিএস। অপারেটরদের আপত্তির মুখে গতি কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সূত্রমতে, আগামী কয়েক দিনের মধ্যে ফোরজি বেতার তরঙ্গের ইন্টারনেটের ন্যূনতম এ গতিসীমা বেঁধে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।ফোরজি’র কোয়ালিটি অব সার্ভিসের নির্দেশনায় এই গতির বিষয়টি উল্লেখ থাকবে। অবশ্য এ বিষয়ে গণমাধ্যমের সামনে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরীক্ষামূলক ফোরজি নেটওয়ার্কে ইতোমধ্যেই ৫০ থেকে ৯০ এমবিপিএস গতির ডেটা ডাউনলোড করতে পেরেছে বড় তিনটি অপারেটর। যদিও গ্রাহকদের কতটা গতিতে ডেটা ডাউনলোডের সুবিধা দেবে তা এখনও প্রকাশ করেনি। জানা গেছে, কমিশনের সর্বশেষ বৈঠকে সাত থেকে সাড়ে সাত এমবিপিএস গতি নির্ধারণের পক্ষে ঐক্যমতে পৌঁছছে উভয়পক্ষ। তবে কোয়ালিটি অব সার্ভিসেসের আওতায় যে কোনও সময় পরিবর্তনযোগ্য সুবিধা রেখে এই সর্বনিম্ন গতিসীমা প্রকাশ করতে যাচ্ছে বিটিআরসি।
প্রসঙ্গত, গত বছরের শুরুতে ফোরজির খসড়া নীতিমালা প্রণয়নের সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সংজ্ঞা অনুসারে ৪জি’র সর্বনিন্ম গতি এক জিবিপিএস নির্ধারণ করা হয়। একই সঙ্গে এতে মহাসড়কে চলাচলকালে ও ট্রেনে ভ্রমণের সময় শুধু ইন্টারনেটের গতি সর্বনিম্ন হতে পারবে বলে উল্লেখ করা হয়।
গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফলি বলেন, আমরা যখন লাইসেন্স হাতে পাবো তখনই আমাদের ৪জি যাত্রা শুরু হবে এবং আমাদের গ্রাহকের জন্যও এটি তাৎপর্যপূর্ণ অভিযাত্রা। তিনি বলেন, গ্রামীণ ফোন তাদের সর্বোত্তম টেকনোলজি ও পণ্য দিয়ে গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘৪জি লাইসেন্স প্রাপ্তির কয়েক মিনিটের মধ্যে রবি ৪জি সেবা চালু করবে।’
অপর অপারেটর বাংলা লিংক এক বিবৃতিতে বলেছে, লাইসেন্স পাওয়ার পরপরই তারা তাদের গ্রাহকদের জন্য ৪জি সেবা চালুর জন্য প্রস্তুত রয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৪জি/এলটিই হস্তান্তরের পরে আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোন গ্রাহকরা দ্রুততম তথ্য পরিষেবা সুবিধা গ্রহণে সক্ষম হবেন।
সূত্রঃ আজ রাতে ৪জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×