নেপোয় মারে দই! দারওয়ান গেল কই?
০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেপোয় মারে দই অর্থাৎ ধূর্ত লোকের ফল প্রাপ্তি। দেশে এখন অনেক ঘটনা, দুঃর্ঘটনা ! হামলা, মামলা, হত্যা চলছেই। সামনে জাতীয় নির্বাচন। শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা। কোটা পদ্ধতির সংস্কার নিয়ে চলছে আন্দোলন। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ধুরন্ধর ব্যক্তিরা নিজেদের আখের গোছাতে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন। ঝড়ো হাওয়ায় বৃন্তুচ্যুৎ আম ভরছেন নিজ ঝোলাতে। দুঃর্যোগে যেখানে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা তখন কোন কারণ ছাড়াই কিছু আন্তর্জাতিক কোম্পানী তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমাগ্রীর দাম বাড়িয়ে দিয়ে মুনফা লুটছে। অথচ আমাদের দেশের কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর পক্ষ থেকে কোন প্রতিরোধ কিংবা প্রতিবাদ করা হয় নি।

কিছুদিন পূর্বেও একটি হুইল কাপড় কাচার সবানের দাম ছিলো ১৫ টাকা পরবর্তীতে ১৮ টাকা যা এখন ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। একই ভাবে ১ কেজি হুইল পাউডার ৬০ টাকা, পরবর্তীতে ৬৫ টাকা আর এখন ৭২ টাকা ! ২৫ টাকার ১০০ গ্রাম লাক্স টয়লেট সাবান এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কোন পরিস্থিতি আর কোন কারণে এমন দাম বৃদ্ধি তার মনিটরিং করার কি কেউ নেই ? হতে পারে দেশের ঘোলাটে পরিস্থিতিতে এই সব ক্ষুদ্র বিষয়ে নজর দেবার সময় পাচ্ছেন না কর্তা ব্যক্তিরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নেপোয় দই মেরে দিচ্ছেন। আমরা সাধারণ ভোক্তারা এই পরিস্থিতির উত্তরণ চাই। ঘোলা পানিতে নেপোদের দই মারা হাত গুড়িয়ে দিতে চাই।
'জাগো বাহে কোন্ঠে সবাই'
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন