গাজী বন্দনা (একটি অ-কবিতা)
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=ঃগাজী বন্দনা ঃ=নূর মোহাম্মদ নূরু
গাজী সাবকে দেখা গেছে, পূর্ণিমার এক চান্দে
সকলের প্রাণ আকুলি ব্যাকুল, পড়ে তারই ফান্দে।
বন্দনাতে একে একে, মাঠ হলো যে গরম,
নিন্দুকেরা'র মুচকি হাসে, পাচ্ছে বুঝি সরম।
শ্যাম রাখি না কূল রাখি, আছে কতক জনা,
মুখে তাদের কুলুপ আটা, সত্য বলতে মানা।
কেহ বলে বাপরে বাপ, গাজী বলে কথা,
না খোস হলে গাজী সাব কেটে নিবে মাথা।
পড়ছে যারা যাঁতা কলে বসে বসে কান্দে,
আবডালেতে থাকলেও যে চোখ তাদের চাঁন্দে।
দ্বিধায় আছে দেখছেনি কেউ চান্দে গাজীর বদন,
নাকি কেউ শঠতা করে, বানাচ্ছে তাদের মদন।
গাজী মিয়া বিদেশ বসে, কতই রঙ্গ করে
আম-জনতা তাকে নিয়ে, যুদ্ধ করে মরে।
কেউ বা বলে মহা মতি, গাজী মিয়া সাব,
খুশিতে যে বাকুম বাকুম, খোড়া পায়ে লাফ।
খোড়া পায়ে লাফ দিয়ে, ধপাস ধরনী তল,
তখন কেবল বুঝতে পারে, নিজের বলই বল।
হুজুগেতে লাফ দিওনা, আগে পিছে ভাবো,
গাজী সাবের ভূত, এবার তোমায় আমি খাবো।উৎসর্গঃ ইদানিং যে কয়জন ব্লগার তাদের কথার ফুলঝুড়িতে
গাজী সাহেবকে নিয়ে গেছেন চাঁন্দের উচ্চতায় তাদের কর কমলে।
প্রকাশকালঃ ঢাকা,সোমবারঃ ৩ বৈশাখ ২০২৫ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন