somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

শুভ নববর্ষ -২০১৯; ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন-
"ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়। ”

আজ ২০১৯ ইংরেজী সালের প্রথম দিন। বিদায় ২০১৮, স্বাগত ২০১৯। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার পনের। বর্তমানের পটপ্রেক্ষিতে বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার আঠারো'র যাত্রা হল শুরু। স্বাগতম ২০১৯। বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন।সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০১৯


স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন। সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস। অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১৮ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০১৯ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।
“ চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,
হেরিব না দিক--
গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক।
মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠ ভরি--
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা
উৎসর্জন করি। ”


ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক ২০১৯ সালে এটাই সকলের আশা। স্বাগত নতুন বছর, স্বাগত নতুন সরকার। ইংরেজী নববর্ষ ২০১৯ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×