
বছরে দুই শতাংশের বেশি বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। সম্প্রতি এমন একটি আইন কার্যকর করা হয়েছে আমেরিকার অন্যতম বন্ধুভাবাপন্ন অঙ্গরাজ্য নিউইয়র্কে। বিশ্বের নানা দেশের, নানা বর্ণের ও নানা জাতির মানুষ বসবাস করছে এই অঙ্গরাজ্যে। জনসংখ্যা বেশি হওয়ার কারণেই নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঘরবাড়ির দাম, বাসা ভাড়া, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কিত ইস্যু অন্যতম আলোচনার বিষয়। দিন দিন নিউইয়র্ক নগরের বাসা ভাড়া বেড়েই চলেছে। অনেকে অভিযোগ করেছেন, বাড়িওয়ালারা কোন আইনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। আকাশচুম্বী বাসা ভাড়ার কারণে অনেকে নিউইয়র্ক নগর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যাচ্ছেন। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সম্পর্ক কখনো মধুর, আবার কখনো বিভিন্ন ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। ২০১৯ সালের জুনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন প্রণয়নকারীরা বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কিত আইন ঢেলে সাজানোর প্রস্তাব দেন। ধাপে ধাপে বিভিন্ন পরিবর্তন বাস্তবায়ন করা হয়, তার মধ্যে সর্বশেষ বিধান গত সপ্তাহ থেকে কার্যকর করা হয়েছে।
নতুন করে কার্যকর করা এই আইনের একটি অংশ নিউইয়র্ক শহরের বাসা ভাড়া স্থিতিশীল করবে। শুধু নিউইয়র্ক শহর নয়, এর আশপাশের শহর ও অন্যান্য প্রশাসনিক বিভাগ (কাউন্টি) যেমন রকল্যান্ড, ওয়েস্টচেস্টার ও নাসাউসহ আপ স্টেটের অন্যান্য কাউন্টিও এই আইনের অন্তর্ভুক্ত হতে পারবে। বাসায় সংস্কার কাজ করার পর বছরে ২ শতাংশ হারে ভাড়া বাড়ানো যাবে। আগের নিয়ম অনুযায়ী, বাসা খালি হলে নতুন ভাড়াটিয়ার ক্ষেত্রে বাসা ভাড়া ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেত। কিন্তু বর্তমান আইন অনুযায়ী, বাড়িওয়ালা চাইলেই ভাড়া বাড়িয়ে দিতে পারবে না। নতুন প্রণীত আইন অনুযায়ী, বাসা ভাড়া আগের চেয়ে ৫ শতাংশ বাড়াতে হলে বাড়িওয়ালাকে ৩০ দিন আগে ভাড়াটিয়াকে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে।
এমন একটি আইন বিশেষ জরুরী হয়ে পড়েছে আমাদের এই সোনার দেশে সোনার মানুষের জন্য। আমরা এখন থেকেই স্বপ্ন দেখছি এমন একটি আইন প্রণয়নের। আমাদের সেই স্বপ্নকি বাস্তবে রূপায়িত হবে?
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



