
১৯ ডিসেম্বর ২০১৯ ইং বৃহস্পতি বার ১১তম বাংলা ব্লগ ডে।,
সংখাগুরু ব্লগারদের উপস্থিতি নিম্চিত করার জন্য এক দিন পিছিেয়ে
ব্লগারদের মিলন মেলার আয়োজন করা হয়েছিলো ২০ ডিসেম্বর শুক্রবার।
কিন্তু বিধি বাম, ২০ এবং একুশে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয়
সম্মেলন নির্ধারণ হবার কারণে ২০ তারিখ ব্লগারদের উপস্থিতি কম হবে
ধারনা করে ওই তারিখ পরিবর্তন করার কথা চলছে। পরবর্তী তারিখ
২৫ ডিসেম্বর বুধবার নাকি ২৭ ডিসেম্বর শুক্রবার হবে তা নিয়ে মতামত
চাওয়া হয়েছিলো। ২৫ তারিখ বুধবার সরকারী ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক
ছুটি। তাই বিপুল সংখ্যক ব্লগারদের উপস্থিতি হবার কথা। তবে ২৫ তারিখ
বুধবার বড় দিনের সরকারী ছুটি থাকলেও কিছু সংখ্যক ব্লগার ওই দিন
নিজ ধর্মের আনুষ্ঠানিকতা এবং কিছু সংখক অন্য ধর্মের ব্লগার তাদের
আতিথিয়তা গ্রহণ করবেন বিধায় তাদের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে।
সেই প্রেক্ষাপটে আগামী ২৭ ডিসেম্বর ২০১৯্ইং তারিখে ব্লগ দিবস
উৎযাপন করা হলে ব্লগার সমাগম বেশী হবে বলে আমার ধারনা।
এ বিষয়ে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


