তোমার অকাল প্রস্থান, লজ্জা দুঃখ ক্ষোভ ও কষ্ট আমার (হেনার স্মরণে)
৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(হেনার স্মরণে)নূর মোহাম্মদ নূরু
হে বন্ধু, প্রিয় ভগ্নি তোমার অকাল প্রস্থান
তোমার এই চলে যাওয়া
লজ্জা দুঃখ কষ্ট ও ক্ষোভ আমার ।
আমি লজ্জা পাই তোমার চলে যাওয়ায়
তোমার ধর্যণকারী নরপিশাচরা এখনও
ভোগ করছে পৃথিবীর আলো বাতাস।
দুঃখ তোমাকে আর ফিরে না পাবার বেদনায়
নীরবে অভিমানে তোমার চলে যাওয়ার
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।
হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে
হাসে ক্রুর হাসি, ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।
উল্লেখ্যঃ ২০১১ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে ফতোয়াবাজদের দোররার আঘাতে কিশোরী হেনা আক্তারের মৃত্যুর ঘটনা সারাদেশে আলোচনার সৃষ্টি করে। চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে চামটা ইউনিয়ন পরিষদের তৎকালীন সদস্য ও স্থানীয় দুই মসজিদের ইমাম ১৪ বছর বয়সী এ কিশোরীকে ১০০ দোররা মারার রায় দেন। ২০১১ সালের ২৪ জানুয়ারি এক সালিশ বৈঠকে মাতবররা এ রায় ঘোষণা ও বাস্তবায়ন করেন। দোররার আঘাতে মেয়েটি অসুস্থ হলে তার বাবা তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রভাবশালী মাতবরদের চাপে চিকিৎসা ছাড়াই মেয়েটিকে বাড়িতে নিয়ে গেলে ৩১ জানুয়ারি সে মারা যায়।
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেলফেসবুক লিংক[email protected]
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন