
নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবী। ধীরুভাই দেশাই পরিচালিত এবং সরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। আজ এই অভিনেত্রীর ৩৭তম মৃত্যুবাবর্ষিকী। ১৯৮৩ খ্রিষ্টাব্দের আজকের দিনে পদ্মা দেবী মৃত্যবরন করেন। জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
পদ্মা দেবী ১৯১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারিপুর। তার প্রকৃত নাম নীলিমা। ১৯৩১ খ্রিষ্টাব্দে পদ্মা দেবী সমুদ্রদেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অ্যাকশন নায়িকাদের একজন। পদ্মা দেবী অভিনীত কিসান কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র যা ১৯৩৭ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান হামারা, যিনি রাম তিনি কৃষ্ণো এক-ই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা ভবানী আমার মা এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রে গান গেয়েছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা (১৯৩৩), মহারানি (১৯৩৪), বেহেন কা প্রেম (১৯৩৫), সংদিল সমাজ (১৯৩৬), কিষাণ কন্যা (১৯৩৭), জামানা (১৯৩৮)।হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা বাংলা ও কান্নদা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য তালিকাঃ
সমুদ্রদেবী (১৯৩১), হিন্দ কিষোরী (১৯৩২), জ্বালামুখী (১৯৩৬), কিষান কন্যা (১৯৩৭), দুই নারী (১৯৩৭)., মানা (১৯৩৮), হিন্দুস্তান হামারা (১৯৪০), মমতা (১৯৪২), মহাকবি কালিদাস (১৯৪২), শেষ রক্ষা (১৯৪৪), কুশ নসিব (১৯৪৬), বউঠাকুরাণীর হাট (১৯৫৩), সাড়ে চুয়াত্তর (১৯৫৩), সাহেব বিবি গোলাম (১৯৫৬), বাড়ী থেকে পালিয়ে (১৯৫৮), জলসাঘর (১৯৫৮), ক্ষুধিত পাষান (১৯৬০), কাশ্মীর কা কলি (১৯৬৪), জন অরণ্য (১৯৭৬), এরুণ বরুন ও কিরণ মালা (১৯৭৯)। ১৯৮৩ খ্রিষ্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পদ্মা দেবী মৃত্যবরন করেন। আজ এই অভিনেত্রীর ৩৭তম মৃত্যুবাবর্ষিকী। ১৯৮৩ খ্রিষ্টাব্দের আজকের দিনে পদ্মা দেবী মৃত্যবরন করেন। জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






