somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লারাখা খাঁ এর বিংশতিতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লারাখা খাঁ। প্রসঙ্গত তিনি বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন এর বাবা। আল্লারাখার বাবা ছিলেন একজন কৃষক। তার বাবা ভেবেছিলেন তার ছেলেও তার মতো কৃষিকাজে মনোনিবেশ করবে। কিন্তু বস্তবে তা ঘটেনি। কৃষিকাজে আল্লারাখার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল সঙ্গীতে। ১২ বছর বয়সে তবলার প্রশিক্ষণের জন্য বাড়ি ছেড়ে যান আল্লারাখা খাঁ। তিনি তার জীবন শুরু করেন ১৯৪০ সালে লাহোরে, প্রধান শিল্পির একজন সংগতকারী হিসাবে এবং তারপর বোম্বে "অল ইন্ডিয়া রেডিও"-তে একজন কর্মচারী হিসাবে কাজ করেন। সেখানেই প্রথম একক তবলা বাজানো শুরু করেন এবং বলা যায় তার অবদানেই বাদ্য জগতের দুনিয়ায় ও সঙ্গীত জগতে তবলার অবস্থান উন্নীত করেন। মানুষ বোঝে যে তবলার একটি পৃথক স্থান আছে। কিছুকাল পরেই,তিনি ১৯৪৩-৪৮ সালে বেশ কিছু হিন্দি ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার কাজও করেছিলেন। ছবিতে এ আর কুরেশি নামে কাজ করতেন আল্লারাখা। তবে বড়ে গুলাম আলী খান, আলাউদ্দিন খান, বিলায়ত খান, বসন্ত রাই, আলী আকবর খান এবং, রবি শংকরের মত অসাধারন সব শিল্পীদের সাথে অত্যন্ত দক্ষতার সাথে সংগত করেছিলেন। এদের মধ্যে সংগতকারী হিসাবে রবি শংকরের সাথে তাঁর যুগলবন্দী সব কিছুকে ছাপিয়ে যায়। ১৯৫৮ সাল থেকে ছবিতে মিউজিকের কাজ কমিয়ে দিয়ে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে সারা বিশ্বে অনুষ্ঠান করতে শুরু করেন আল্লারাখা। বিশ্বের দরবারে ভারতীয় ধ্রুপদী সংগীতের জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৭১ সালে আমেরিকার নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এ "The Concert for Bangladesh " এ সেতারবাদক রবি শংকর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসংগীতের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। ফেব্রুয়ারী ৩, ২০০০ সালের আজকের দিনে তিনি জম্মুর ফাগোয়ালে মৃত্যুবরণ করেন। আজ তার বিংশততম মৃত্যুবার্ষিকী। বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লারাখা খাঁ এর বিংশতিতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


ওস্তাদ আল্লারাখা খাঁ ১৯১৯ সালের ২৯ এপ্রিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আল্লারাখা কুরেশি খান সাহেব। তিনি নেশা এবং পেশায় ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক। তিনি মূলত পঞ্জাব ঘরানার শিল্পী অভারতীয় শ্রোতার কাছে তবলাকে জনপ্রিয় করে তুলেছিলেন। শ্রদ্ধেয় ওস্তাদ সাহেব ১৯৬০ সালে রবি শংকরের প্রধান সংগতকারী হিসাবে বিশ্বের খ্যাতি অর্জন করেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ওস্তাদ আল্লারাখা খান সারা বিশ্ব জুড়ে তবলা বাজানোর মাধম্যে এই শিল্পকে অত্যন্ত জনপ্রিয় করেন এবং যন্ত্রটির মর্যাদা এবং সম্মান উচ্চতার শিখরে নিয়ে যান। সবার কাছে আব্বাজী বলেই পরিচিত ছিলেন তিনি। তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ তাঁকে ১৯৭৭ সালে পদ্মশ্রী এবং ১৯৮২ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রদান করা হয়।


তিনি ১৯৮৫ সালে বম্বেতে আল্লা রাখা ইনস্টিটিউট অব মিউজিক প্রতিষ্ঠা করেন। তাঁর তিন ছেলে জাকির হুসেন, ফজল কুরেশি ও তওফিক কুরেশি সবাই বিখ্যাত তবলাবাদক। ৩ ফেব্রুয়ারি, ২০০০ সালে মুম্বইতে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় তাঁর। আজ বিখ্যাত তবলাবাদক ওস্তাদ আল্লারাখা খাঁ এর বিংশততম মৃত্যুবার্ষিকী। বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লারাখা খাঁ এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×