somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা কবিতার নক্ষত্রপুরুষ ফজল শাহাবুদ্দীনের ৮৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ষাটের দশকের অন্যতম খ্যাতিমান আধুনিক কবি ও সাংবাদিক ফজল শাহাবুদ্দীন। ফজল শাহাবুদ্দীন অন্তহীনতার কবি, অন্তরঙ্গতার কবি। তাঁর কবিতা যেমন জীবনকে ছুঁয়ে যায় তেমনি মৃত্যুকেও। তাঁর কবিতা যেমন স্পর্শ করে আততায়ী সূর্যাস্ত তেমনি তাঁর আকাক্ষায় ধ্বনিত হয় এক অদ্ভুত অসুন্দর। তাঁর কবিতা কখনও অন্তরীক্ষকে স্পর্শ করে, কখনও নক্ষত্রপুঞ্জকে ধারণ করে হয়ে যায় সঘন রাত্রির একান্ত কোরাস। তাঁর কবিতা কখনও নদীর সংগীত, কখনও অরণ্যমর্মর। অন্তর্গত হাহাকার বুকে এগিয়ে চলা কবি ফজল শাহাবুদ্দীন তৃষ্ণার অগ্নিতে পুড়েপুড়ে খাঁটি হওয়া এক কবিসত্ত্বা। তিনি রমণী, রমণীর শরীর কবিতার চৈতন্যে এমন এক আধ্যাত্মিক অবয়ব দান করেছেন যা বাংলা কাব্যে নতুন নির্মাণ। আধুনিক ধারার কবি হিসেবে ষাটের দশকে তিনি জনপ্রিয়তা পান। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এক সময়ের সাড়া জাগানো সাপ্তাহিক ‘বিচিত্রা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ফজল শাহাবুদ্দীন। তার সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক ‘সচিত্র সন্ধানী’। সাপ্তাহিক ‘চিত্রালী’ ও ‘দৈনিক বাংলা’তেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কবিতা পত্রিকা ‘কবিকণ্ঠ’ প্রকাশিত হতো তারই সম্পাদনায়। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তাঁর কর্মজীবনের অন্যতম স্বীকৃতির একুশে পদক। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই কবি উনিশশ’ নব্বইয়ের দশকে এশীয় কবিতা উৎসব আয়োজনে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। বাংলা কবিতার রাজপুত্র কবি ফজল শাহাবুদ্দীনের ৮৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের আজকের দিনে তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাংলা কবিতার নক্ষত্রপুরুষ ফজল শাহাবুদ্দীনের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


বরেণ্য এ কবি ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন শাহপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজী তাজিমউদ্দিন আহমদ। কুমিল্লায় জন্মগ্রহণ করলেও তিনি শৈশব থেকে ঢাকাতেই বসবাস করতেন। ফজল শাহাবুদ্দীন ১৯৬২ সালে জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাস করেন। পুরনো ঢাকায় শৈশব ও কৈশোর কাটানো এ কবির বেড়ে ওঠা অনেকটা কবিতার মতোই। এই কবি আধুনিক বাংলা কবিতায় একটি পৃথক পৃথিবী ও একান্ত জগত রচনা করেছেন। পঞ্চাশের দশকের এই কবি দীর্ঘদিন থেকে যুক্ত আছেন বাংলা কবিতার সাথে। ফজল শাহাবুদ্দীন কবিতা লিখছেন প্রায় চল্লিশ বছর ধরে। তাঁর প্রথম কবিতার বই ‘তৃষ্ণার অগ্নিতে একা’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে। ১৯৮০ সালে প্রকাশিত ‘অন্তরীক্ষে অরণ্য’ ফজল শাহাবুদ্দীনের আরেকটি অন্যতম কাব্যগ্রন্থ। তার সর্বশেষ কবিতার বই 'একজন কবি একাকি' প্রকাশিত হয় ২০১৩ সালে। পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। বাংলাদেশের পিরিওডিক্যাল পত্রিকার জনক ফজল শাহাবুদ্দীন সাপ্তাহিক বিচিত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কবি ফজল শাহাবুদ্দীন ছিলেন দৈনিক পাকিস্তান ও পরবর্তীতে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক। সম্পাদনা করছেন বাংলাদেশের একটি প্রধান কবিতা পত্রিকা ‘কবিকণ্ঠ’। এছাড়াও তার সম্পাদনায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে 'বিচিত্রা', 'বিনোদন', 'নান্দনিক' 'সমারোহ' প্রভৃতি পত্রিকা।


ফজল শাহাবুদ্দীন তাঁর কবিতায় এক শরীরী ব্যঞ্জনার সাথে যুক্ত করেছেন এমন এক আধ্যাত্মিক চেতনা যা সাম্প্রতিক বাংলা কবিতায় একটি নতুন সুর সংযোজিত করতে পেরেছেন। তাঁর কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায অনূদিত হযছে। কবিতার জন্য অন্যতম স্বীকৃতি 'বাংলা একাডেমী' (১৯৭৩) পদক এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক' (১৯৮৮) অর্জনকারী ফজল শাহাবুদ্দীনের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৭। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে- তৃষ্ণার অগ্নিতে একা (১৯৬৫); অকাঙ্ক্ষিত অসুন্দর (১৯৬৬); আততায়ী সূর্যাস্ত (১৯৭৫); অন্তরীক্ষে অরণ্য (১৯৮০); সান্নিধ্যের আর্তনাদ (১৯৮৩); আলোহীন অন্ধকারহীন (১৯৮৪); সনেটগুচ্ছ; অবনিশ্বর দরোজায়; আমার নির্বাচিত কবিতা; হেনীল সমুদ্র হে বৃক্ষ সবুজ; লংফেলোর নির্বাচিত কবিতা; দিকচিহ্নহীন; ছিন্নভিন্ন কয়েকজন; জখন জখম নাগমা; Selected Poems; Solitude; Towards the Earth; বাতাসের কাছে; ছায়া ক্রমাগত; নিসর্গের সংলাপ; পৃথিবী আমার পৃথিবী; ক্রন্দনধ্বনি; ক্রমাগত হাহাকার উল্লেখযোগ্য। তার সবশেষ কবিতার বই ‘একজন কবি একাকি’ প্রকাশিত হয় ২০১৩ সালে।


ষাটের দশকের অন্যতম কবি ও সাংবাদিক ফজল শাহাবুদ্দীন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি ১১/১ মধ্য বাসাবোর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী আজমেরী শাহাবুদ্দীন ২ পুত্র ফারহান শাহাবুদ্দীন ও ফারহাদ শাহাবুদ্দীন এবং একমাত্র কন্যা দীনা শাহাবুদ্দীনকে রেখে গেছেন। উল্লেখ্য তার স্ত্রী আজমেরী শাহাবুদ্দীন একজন লেখক ও শিক্ষাবিদ। কবি ফজল শাহাবুদ্দীন সারা জীবন কবি ছাড়া আর কিছু হতে চাননি। আধুনিক ধারার কবি ফজল শাহাবুদ্দীনের ৮৪তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে তাঁকে যেন আমরা ভুলে না যাই। কবিতার রাজপুত্র ফজল শাহাবুদ্দীনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×