somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় বাঙালি কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের ৬৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় বাঙালি কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় প্রধানত দেশপ্রেমের বাণী প্রকাশ পেত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গমঙ্গল’ প্রকাশিত হয় ১৯০১ সালে। কিন্তু রাজরোষে পতিত হওয়ার আশঙ্কায় কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণে তাঁর নাম মুদ্রিত হয়নি। করুণানিধান ছিলেন রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথের ধারায়- রোমান্টিক প্রেম, দাম্পত্য জীবনের লীলা-মাধুর্য, প্রকৃতি প্রেম ও আধ্যাত্বিক ব্যাকুলতা তাঁর পরবর্তীকালের কবিতার উপজীব্য। আজ তার ৬৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৫৫ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবির মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।


কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ১৮৭৭ সালের ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা নৃসিংহ বন্দ্যোপাধ্যায় ছিলেন স্কুল শিক্ষক। ১৮৯৬ সালে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল থেকে এন্ট্রান্স ও ১৮৯৯ সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফ.এ. পাস করেন। কলকাতার জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও বি.এ. পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষকতাকে পেশা হিসাবে শিক্ষতাকে গ্রহণ করে কর্মজীবনের শুরু করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়। শিক্ষকাতা পেশায় তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, গাইবান্ধা উচ্চ বিদ্যালয়, কলকাতা শ্রী কৃষ্ণ পাঠশালা, হুগলি সরকারী ব্রাঞ্চ ইস্কুল এবং উত্তরপারা সরকারী উচ্চবিদ্যালয়ে শিক্ষতা করেন।


(সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচী, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখর সঙ্গে রবীন্দ্রনাথ)
করুণানিধান বন্দ্যোপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন ছাত্রাবস্থা থেকেই। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থঃ ১। বঙ্গ-মঙ্গল (১৯০১), ২। প্রসাদী (১৩১১), ৩। ঝরাফুল (১৩১৮), ৪। শান্তিজল (১৩২০), ৫। ধানদুর্বা (১৩২৮), ৬।শতনারী (১৩৩৭), ৭। রবীন্দ্র-আরতি (১৩৪৪), ৮। গীতায়ন (১৩৫৬), ৯। গীতারঞ্জন (১৩৫৮) ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য ১৯৫১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদকে ভূষিত হন।
১৯৫৫ সালের ৫ই ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। আজ তার ৬৫তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।


আজ ৫ ফেব্রুয়ারি আরো যে সকল গুণীজনের মৃত্যুৃদিবসঃ
১। ১৫৫৮: ইতালীয় প্রতিকৃতি শিল্পী গিয়ামবাত্তিস্তা মোরোনি।
২। ১৬৭৯: ডাচ কবি ও নাট্যকার ইওস্ট ভ্যান ডন ভনডেল।
৩। ১৭৯০: ইংরেজ চিকিৎসক ও অধ্যাপক উইলিয়াম ক্যালেন।
৪। ১৮৫৯: বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য।
৫। ১৯২১: বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
৬। ১৯৩২: রাজনীতিবিদ ও সামাজ সংস্কারক মওলানা মোহাম্মদ আলী।
৭। ১৯৪১: অষ্ট্রেলিয়ার সাংবাদিক ও কবি অ্যান্ডু বার্টন প্যাটার্সন।
৮। ১৯৬২: ফরাসি সংগীত স্রষ্টা ভাক ইবার।
৯। ১৯৮৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত।
১০। ১৯৯৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন।


বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় সহ সকল গুণীজনের মৃত্যুৃদিবসে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×