somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত । তিনি ভারতীয় কংগ্রেস দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে, দুঃস্থ ছাত্রদের শিক্ষাকল্পে এবং গরিব রোগীদের চিকিৎসার্থে তিনি প্রচুর অর্থ দান করেন। সাহিত্য, সমাজ, শিক্ষা, ইতিহাস ও রাজনীতি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেন। ভারতীয় অলঙ্কারশাস্ত্রে তিনি বিশেষ পারদর্শী ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গে যুক্ত থাকায় তাঁর রচনায় যুক্তিবাদ ও মননশীলতার ছাপ পড়ে। অতুলচন্দ্র প্রধানত আইনজীবী ও রসতত্ত্বের ব্যাখ্যাকার হিসেবে প্রসিদ্ধি লাভ করলেও সমাজ, শিক্ষা, ইতিহাস, রাজনীতি প্রভৃতির আলোচনায়ও অসাধারণ মনীষার পরিচয় দেন। গদ্যলেখক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬১ সালের আজকের দিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আজ তার ৫৯তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


অতুলচন্দ্র গুপ্ত ১৮৮৪ খ্রিষ্টাব্দের ১২ মার্চ টাঙ্গাইল জেলার বিল্লাইক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম উমেশচন্দ্র গুপ্ত। তিনি ছিলেন আইনজীবী। আইন ব্যবসার কারণে উমেশচন্দ্র সপরিবারে রংপুরে বসবাস শুরু করেন। এই কারণে অতুলচন্দ্রের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় রংপুরে। ১৯০১ খ্রিষ্টাব্দে অতুলচন্দ্র রংপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পাস করেন। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ ভর্তি হন। এই কলেজ থেকে ১৯০৪ খ্রিষ্টাব্দে ইংরেজি ও দর্শনশাস্ত্রে অনার্সসহ বি.এ পাশ করেন। ১৯০৫ খ্রিষ্টাব্দে তিনি 'কার্লাইল সার্কুলার-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এম.এ পাশ করেন। এবং ১৯০৭ খ্রিষ্টাব্দে বি.এল ডিগ্রি লাভ করেন। এরপর কিছুদিন তিনি রংপুর জাতীয় বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে রংপুরেই তিনি আইন ব্যবসা শুরু করেন। ১৯১৪ খ্রিষ্টাব্দে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করে।


১৯১৮ খ্রিষ্টব্দে তিনি কলকাতা বিশববিদ্যালয়ের আইন বিভাগে রোমান ল' ও জুরিসপ্রূডেন্সের অধ্যাপক হিসেবে যোগদান করেন। এই বৎসরে তিনি Trading with the Enemy নামক একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'অনাথনাথ দেব পুরস্কার' লাভ করেন। ১৯২৮ খ্রিষ্টাব্দে অধ্যাপনা ত্যাগ করে তিনি পুনরায় আইন ব্যবসায় ফিরে যান এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবিরৃপে স্বীকৃতি লাভ করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে র্যাডক্লিফ ট্রাইবিউনাল-এ পশ্চিমবঙ্গের বক্তব্য তৈরির ভার তাঁর উপর অর্পিত হয়। ১৯৫৭ খ্রিষ্টাব্দে তিনিওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.এল উপাধি লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য রচনাঃ
১। শিক্ষা ও সভ্যতা (১৩৩৪ বঙ্গাব্দ)
২। কাব্যজিজ্ঞাসা (১৩৩৫ বঙ্গাব্দ)
৩। নদীপথে (১৩৪৪ বঙ্গাব্দ)
৪। জমির মালিক (১৩৫১ বঙ্গাব্দ)
৫। সমাজ ও বিবাহ (১৩৫৩ বঙ্গাব্দ)
৬। ইতিহাসের মুক্তি (১৩৬৪ বঙ্গাব্দ)

১৯১৮ সালে Trading with the Enemy শীর্ষক গবেষণামূলক প্রবন্ধের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'অনাথনাথ দেব' পুরস্কার লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.এল. উপাধি লাভ করেন (১৯৫৭)।মহান এই সাহিত্যিক ১৯৬১ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রূয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।আজ তার ৫৯তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×