somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা গানকে হৃদয় দিয়ে উপলব্ধি করে যিনি মিষ্টি কণ্ঠে সুর মেলাতেন, তিনি খালিদ হাসান মিলু। তাকে বলা হতো স্বর্ণকণ্ঠ গায়ক। গত শতাব্দির ৮০-র দশকের প্রথম দিকে সঙ্গীত জগতে যাত্রা করেন খালিদ হাসান মিলু। তখন তার প্রথম অ্যালবাম ‘ওগো প্রিয় বান্ধবী’ প্রকাশিত হয়। প্রথম অ্যালবামই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। পাঁচ হাজার গানের কণ্ঠ শিল্পী মিলূর ক্যারিয়ারে ১২টি একক এবং বহু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়। তার একক অ্যালবামের মধ্যে ‘প্রতিশোধ নিও’, ‘নীলা’, ‘শেষ ভালোবাসা’, ‘আয়না’, ‘মানুষ’ ও ‘শেষ খেয়া’ অন্যতম। একক অ্যালবাম ছাড়াও খালিদ হাসান মিলু প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং ১৯৯৪ সালে ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির শিরোনাম গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছেঃ ‘অনেক সাধনার পরে আমি’, ‘কতো দিন দেখি না মায়ের মুখ’, ‘আমার মতো এতো সুখী’, ‘নিশিতে যাইও ফুলবনে’, ‘আমায় এতো রাতে কেন ডাক দিলি’, ‘নীলা তুমি আবার এসো ফিরে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ এবং ‘যে ব্যথা দিয়েছো’ ইত্যাদি। আজ অকালপ্রয়াত কণ্ঠ শিল্পী খালিদ হাসান মিলুর ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এই দিনে নন্দিত এ কণ্ঠজাদুকর অগণিত শ্রোতা-ভক্তকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান। কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


খালিদ হাসান মিলু ১৯৬২ সালে ৩ এপ্রিল বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আদর্শপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। মিলুর বাবা মোদাচ্ছের আলী মিয়া। তিনি স্থানীয় ‘গুনাইবিবি’ পালা গানের সাথে জড়িত ছিলেন। বাবা গানের মানুষ হিসেবে ছোট্ট মিলুরও ছিলো গানের প্রতি বিশেষ এক ঝোঁক। এর কারণে তাঁর গানের প্রতিভাও বিকশিত হয় দ্রুত। বাবার হারমোনিয়াম দিয়েই মিলুর গানের সাধনা শুরু। তিনি ওস্তাদ রবীন দাস,সুরেশ দাস সহ আরো কয়েকজনের কাছে সংগীত বিষয়ে তালিম নেন। তার তালিম নেয়া তখন পূর্নতা পায় যখন তিনি ১৯৭৮ সালে খুলনা বেতারে তালিকাভুক্ত শিল্পি হন। খুলনায় তিনি ‘স্পার্টান’ একটি ব্যান্ডও গঠন করেন। সংগীতে নিজেকে আরো বিকশিত করতে খালিদ হাসান মিলু ১৯৮৩ সালে ঢাকায় চলে আসেন। সে বছরই আকবর কবির পিন্টু পরিচালিত আলী হোসেনের সুরে ‘কালো গোলাপ’ ছবিটির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে গান করেন। খালিদ হাসান মিলু এদেশের দর্শক শ্রোতাদের কাছে প্রথম আলোচিত হন ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ও আনোয়ার পারভেজের সুরোরপিত ‘চাঁদনী’ ছবিটির অভাবনীয় সাফল্যের পর। ছবিতে তার গাওয়া গান দর্শক শ্রোতারা দারুণ ভাবে গ্রহন করে। তার ঠিক দুই বছর পর অথাৎ ১৯৯৩ সালে ‘মৌসুমী’ চলচ্চিত্রের ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তায় নিয়ে যায়। এর প্রেক্ষিতে তিনি গাইতে থাকেন একের পর এক সব চলচ্চিত্রে। ১৯৯৪ সালে শাহাদাত হোসেন পরিচালিত ও জালাল আহমেদের সুরোরপিত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির ‘ভালোবাসা ভালোবাসা মানেনা কোন পরাজয়’ গানটির মাধ্যমে পান শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৭ সালে মোরাম্মদ হান্নান পরিচালিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘প্রানের চেয়ে প্রিয়’ ছবির ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’ গানটি অমর হয়ে থাকার মতই একটি গান।


(খালিদ হাসান মিলু, তাঁর স্ত্রী ফাতেমা পলাশ ও তাদের দুই পুত্র প্রীতম হাসান ও প্রতীক হাসান)
ব্যক্তিগত জীবনে ভিষণ স্টাইলিশ, সুদর্শন ও ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন শিলী খলিদ হাসান মিলু। এক কথায় নিপাট ভদ্রলোক। অবলীলায় সিনেমায় নায়ক হতে পারতেন। তবে, সে পথে পা বাড়াননি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অ্নুষ্ঠান ইত্যাদি-তে তাঁকে দেখা যেত। চিত্রায়নেও বরাবরই তার নায়কোচিত দর্শন প্রশংসিত হত। ১৯৯১ সালে বিটিভিতে প্রচারিত ‘গ্রামকথা’ নাটকে নুরুজ্জামান শেখের লেখা ও বদরুল আলম বকুলের সুরে মিলুর গাওয়া সেই হৃদয়স্পর্শী গান ‘কতদিন দেখিনা মায়ের মুখ’ গানটি যেনো আমাদের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয়! জনপ্রিয় এই শিল্পী রোগ শোকে ও আর্থিক অনটনে একটা সময় পরিবার নিয়ে বেঁচে থাকাটাই ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল। সেই অবস্থায় ইত্যাদিই তাঁকে সুযোগ দিয়েছিল। সুযোগ্য ছেলে প্রতীককে নিয়ে তিনি মঞ্চে উঠেছিলেন। দর্শক-শ্রোতাদের আবেগের জলধারায় ভাসিয়েছিলেন। যদিও, সেই লড়াইটা খুব বেশিদিন স্থায়ী হয়নি। লিভার সিরোসিসে ভুগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি চলে যান না ফেরার দেশে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তাঁর চলে যাওয়াটা ছিল বিশাল এক ট্র্যাজেডি। খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরী দুই ছেলে প্রীতম হাসান ও প্রতীক হাসান। দু’জনই গায়ক ও মিউজিক কম্পোজার। দু’জনই সঙ্গীতাঙ্গনে বেশ প্রতিষ্ঠিত। আজ স্বর্ণকণ্ঠ গায়ক খালিদ হাসান মিলুর ১৫তম মৃত্যুবার্ষিকী। অকালে ঝরে পড়া সকলের প্রিয় স্বর্ণকণ্ঠ শিল্পী খালিদ হাসান মিলু আমদের মাঝে চির অমর হয়ে থাকবে প্রাণে প্রাণে সুরে সুরে। কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×