somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ এবং অশ্লীল শব্দ পরিহার করে নিজেদের আত্মসম্মান বজায় রাখি

১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সামুতে একজন প্রবিণ ব্লগার।কারো কারো ভাষায় পুপা!! পুপা শব্দের অর্থ অবশ্য পরে বুঝেছি। আমি বিগত পাঁচ বছর ৭ মাস যাবত ২৩৯৪টি লেখা প্রকাশ করেছি যা এযাবৎ ৫,০৩,৮২৬ বার দেখা হয়েছে এবং ১৮৩৪৬টি মন্তব্য করা হয়েছে। দুঃখের বিষয় এই সকল মন্তব্যের কিছু ছিলো ইমোকটিন। আর মন্তব্যের অধিকাংশ ছিলো গঠনমূলক সমালোচনা। বিশেষ করে গাজীসাবের মন্তব্য খোঁচা যা আমার জ্ঞান ভান্ডারের পরিধি বাড়াতে সাহায্য করেছে। আমি এমন অনেক কিছুই জানতাম না যা সামুর বন্ধুদের মন্তব্যের মাধ্যমে জানতে পেরেছি। সামুর সহজ ও নির্ঝঞ্ঝাট লেখার মাধ্যম আমাকে এই ব্লগের অনুগত করে রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস সামুর বন্ধুরা সকলেই সুশিক্ষত এবং সচেতন। আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সমগ্র বিশ্বে একটা সম্মানজনক স্থান দখল করে নিয়েছে। কারন আমাদের আছে গর্ব করার মতো ভাষা আন্দোলন, যার কারণে বাংলা ভাষা আজ বিশ্বে সকলের কাছে সম্নানজনক ভাষা। বিশ্বে মাতৃভাষা দিবস পালিত হয় বাংলা ভাষার সম্মানে। আমাদের আছে একটি গৌরবজ্জল মুক্তিযুদ্ধ। বিশ্ব দেখেছে যে, বাংলা জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আমাদের আছে গর্ব করার মতো কবি, সাহিত্যিক। এতকিছুর পরেও কষ্ট লাগে সামুর কিছু বন্ধুদের মন্তব্যে ব্যবহৃত অর্থহীণ, অশুদ্ধ এবং বাংলিশ শব্দচয়ন। । লেখার বা বলার সময় ইংলিশ শব্দ বা বাক্য ব্যবহার দোষের নয়। তবে তা ও শুদ্ধ হতে হবে। বাংলা এবং ইংরেজীর মিশ্রণে উদ্ভট কোন শব্দ কাম্য নয়। আমরা ব্যক্তিগতভাবে সবসময় এর ব্যবহার পরিহার করি বললেও এবং অন্য ব্যবহারকারীর সমালোচনা করতে ছাড় দেইনা ।


তার পরেও আমরা আমাদের অসতর্ক মুহুর্তে এর ব্যবহার করে ফেলি। ইদানিং রেডিও জোকিদের মুখে বাংলিশ শব্দ আমাদের মনো পীড়ার কারণ। বিজ্ঞজনরা তাদের কঠোর সমালোচনাও করেছেন। তার পরও আমরা এর আগ্রসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারছিনা। কয়েকটি উদাহরণ ” ধইন্যা পাতা, পিলাচ, ভালইছে, সোন্দর ইত্যাদি সামুতে বহুল ব্যবহৃত শব্দ। আমার প্রশ্ন সামুর বন্ধুদের কাছে, এগুলোকি অশুদ্ধ ও অর্থহীণ শব্দ নয়? হয়তো কেউ কেউ বলবেন এটা ব্যঙ্গ করার জন্য। বিপক্ষে আমার যুক্তি ” একজন লেখক অনেক সময়, অর্থ ওপরিশ্রম ব্যায় করে একটি লেখা পাঠকের উদ্দেশ্যে পোস্ট করে। বিজ্ঞজনের মন্তব্য আশা করে। কেউ তার লেখা কেউ পড়ে মন্তব্য করলে সে আরো ভালো লেখায় উদ্বুদ্ধ হয়। সে এই সকল অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ আশা করেনা বলে আমার বিশ্বাস। আমাকে আতেঁল ভাবার কোন কারণ নেই। আমি আসলেই অনেক কিছু বুঝিনা তাই অনেকেই আমাকে ছাগু, ভাদা বলে মন্তব্য ও করেছেন। আমি মাইন্ড করি নাই। তবে এর মানে খুঁজতে গিয়ে নদীথেকে সাগরে পরার মত অবস্থা। ছাগুর মানে কেউ করেছেন ছাত্র লীগের গুন্ডা আবার কেউ বলেছেন জামায়াত ও তাদের সমর্থক হলো ছাগু। একে বারে বিপরীত অবস্থান। ভাদাকে কেউ বলেছেন ভারতীয় দালাল আবার কেউ এর মানে করেছেন নিরীহ গোবেচারা টাইপের কেউ। তা হলে কার মন্তব্য ঠিক? অনেকেতো ব্যক্তিগত আক্রমন করে বসে। কারো সমালোচনা করলে সে সেই মন্তব্যকারীর গুষ্ঠি উদ্ধার করে ছাড়ে। তার বিপক্ষে জনমত তৈরী করে তাকে ব্লগথেকে ব্লাক লিস্টে পাঠিয়ে দেন। কেউ আবার এমন অশালীন মন্তব্য করে যা পড়ে বিব্রত বোধ করতে হয়। অন্যরাও বিব্রত বোধ করে। আমাদের মনেরাখা ভালো যে সামু বাংলাদেশী ভাষা ভাষীদের জন্য একটা গর্বের সামাজিক সাইট। সমগ্র বিশ্বের বহু বাংলা ভাষাভাষীরা এর সদস্য। সুতরাং তাদের কাছে আমাদের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ বা অশ্লীল শব্দ ব্যবহার থেকে বিরত থাকি এবং অপরকে তা না করতে উদ্বুদ্ধ করি। তাই সবাই মিলে আওয়াজ তুলি সস্তা জনপ্রিয়তা নয় সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ এবং অশ্লীল বাক্য পরিহার করে নিজেদের আত্মসম্মান বজায় রাখি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
৩০টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×