
কবুতর বা পায়রা, কপোত বা পারাবত এক প্রকারের জনপ্রিয় বুদ্ধিমান গৃহপালিত পাখি। কবুতরকে বলা হয় শান্তির প্রতীক।শান্তির পায়রা হিসাবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগের যুগে রাজা-বাদশারা কবুতরের পায়ে বার্তা বেঁধে দিতেন। বলা যায়, তখন বার্তাবাহক হিসেবে কবুতর ব্যবহার করা হতো। এখন কবুতরের রেসিং খেলা বেশ জনপ্রিয়। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, রোগীর পথ্য হিসেবেও কবুতরের মাংসের জুড়ি নেই। শখের বসে অনেক তরুণ কবুতর পালন করেন। কবুতর বিক্রি করে নিজেদের পকেট খরচের ব্যবস্থা করেন। সম্প্রতি ২০ লাখ ডলার বিক্রি হয়েছে একটি কবুতর! কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। গতকাল রবিবার বেলজিয়ামে অনুষ্ঠিত এক নিলামে সবাইকে পেছনে ফেলে প্রায় কুড়ি লাখ ডলার ( যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৯২ লাখের বেশি ) দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। বিবিসি’র এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। জানা যায়, যে চীন ধনাঢ্য ব্যক্তি ওই কবুতর কিনেছে তার শখ রেসিং পিজন সংগ্রহ করা। তবে কবুতর কিনলেও চীনা ওই ব্যক্তি নিজের নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। নি্উ কিম নামরে কবুতরটি কোন সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় 'রেসিং পিজন' হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড। 'রেসিং পিজন' প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিম ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। নিলাম প্রতিষ্ঠান পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেলব্র্যাচ্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এই রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য। কারণ এই কবুতরটি নারী। সাধারণত পুরুষের চেয়ে মেয়ে কবুতরের বেশি মূল্য হয়ে থাকে। কারণ এরা সন্তানের জন্ম দিতে পারে।’নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। ধারনা করা হচ্ছে নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন। নিউ কিমের জন্য করনো মুক্ত চিনের আকাশে দূর'ন্ত রেসিংয়ে শুভকামনা।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




