somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

গাজীনামার তৃতীয় কিস্তিঃ গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকালের ঘোষণা অনুযায়ী আজ গাজীনামার ৩য় কিস্তি
গাঁয়ে মানেনা আপনি মোড়ল!
নূর মোহাম্মদ নূরু

কি হনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় অন্য বাড়ী,
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।

কয়লার ময়লা দূর হয়না সাবানে তা কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ
পিছনেতে তারাই আবার দিচ্ছে তাকে অপবাদ।

নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।

বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
চাঁদকে ভাবে সূর্য বুঝি দিচ্ছে এক নতুন ভোর।
গোপীগণের চোখ ইসারার মানে বোঝেন ভিন্নটা,
ধপাস করে নীচে পরে বিষিয়ে তোলেন জীবনটা!

গায়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।

বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।
কোমড় বেধে লেগে আছে এখানেতে অনেক জন,
যে কেরেই রুখবে তোমায় করেছে তারা মরণ পণ।

তাইতো বলি সময় আছে ভাবুন এবার নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হন মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে ঘোর আঁধার
বিড়াল কি আর করতে পারে সত্যি যে কাজটি গাধার!


প্রকাশকালঃ ৪ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার ওমেরা'কে

গাজীনামার পরবর্তী কিস্তি "গাজী বন্দনা"
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×