কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা) নূর মোহাম্মদ নূরু সময় থাকলে আগের রম্য ছড়াটিও পড়ে দেখতে পারেনকাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া সন্ধ্যা নামে প্রাতে।
ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া ব্যপরতো নয় ভাবি মনে মনে
যে ভাবে বাড়ছে কবি প্রতি ক্ষনে ক্ষণে।
কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি
কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।
কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে
কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।
হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী
উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।
কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি
জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।
কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই
কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।
কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই। প্রকাশ কালঃ ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং
লেখাটি ৭ বছর আগের হলেও বর্তমানেও তা সমানভাবে প্রযোজ্য
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন