তেলবাজ!! (রম্য কবিতা)
০৭ ই জুন, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলবাজ!! (রম্য কবিতা)নূর মোহাম্মদ নূরুতেলবাজ আর চামচা'তে দেশটা গেছে ভরিয়া
গুরুর পদে তেল মাখাতে উঠছে হয়ে মরিয়া।
ভুল যেনেও করবে ক্যাচাল সত্য দিতে ঢাকিয়া
ম্যাওপ্যাও আর জিং জিং খেলে কোমরটাকে ঝাকিয়া।
ডোডো পাখি এদের বলে গুরুর কথা মিথ্যা নয়
প্রশ্ন ফাঁসের কারিশমাটা এদের কাছে শিখতে হয়।
কি আর করা এমন ধারা চলতে আছে ব্লগে
কাজ করেনা খনার বচণ কিংবা গুরুর শ্লোকে !!
যতই হোক অপমান হুস যে তাদের নাই
তেল দিয়ে গুরুর পদে লক্ষ্য হাসিল চাই।
এ কারনে তেলের দাম বাড়তে আছে প্রতিদিন
ভেজালের দৌরত্ম্যে আসল হয়ে যাচ্ছে ক্ষীণ!
তেল মারা আর পা চা্টা যখন পেশা হয়
সৎ মেধাবী যোগ্য যারা লজ্জায় মুখ লুকায়!
তেলের বোতল খালি হবে মারতে গিয়ে তেল,
সময় খারাপ হলে কিন্তু খাটতে হবে জেল!
ভেজাল তেলে কাজ হবেনা শুনে রাখো চামচারা
বৃথা যাবে সাধের জীবন বৃথা হবে তেল মারা।
সময় আছে ঘুরে দাঁড়াও তেল মেরোনা না বুঝে
বিবেক খাটাও সত্য্ জানো আর যেওনা কু-কাজে!
সত্য জানো সত্য মানো ছেড়ে দিয়ে চামচামী
নিজের দাম নিজের মান হীরের চেয়েও যে দামী।
বাবা মায়ের সেবা করো তেল না মেরে অপাত্রে
দেখতে পাবে কোথায় সুখ তোমার ওই দু নেত্রে !!উৎসর্গঃ কতিপয় নব্য তেলবাজদের জন্য
প্রকাশকালঃ ঢাকাঃ সোমবারঃ ৭ জুন ২০২১ ইং
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীব্রেকিং নিউজ২৪.কম
ফেসবুক-১
ফেসবুক-২[email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন