রম্য কবিতাঃ গাধার মানুষ হওয়া!!
০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রম্য কবিতাঃ গাধার মানুষ হওয়া!!নূর মোহাম্মদ নূরু গাধা পিটাই মানুষ করি পাগল কেন পারবো না
যতই করো ছোটা ছুটি তোমায় আমি ছাড়বোনা।
পাগলাদের পাগলামিটা বেড়ে গেছে বহু গুন
চ্যাচামেচি ম্যাও প্যাও করে পান থেকে খসলে চুন!
সাঙ্গ-পাঙ্গ পোলা পাইনে তাড়া করে রাত বিরাত
এ জ্বালাতে পাগল গুলোর চলে নাকি যাচ্ছে জাত।
যতই বলি ধৈর্য্য ধরো মানেনা তা পাগলাটা
সাঁকো নাড়ায় নৌকা দোলায় বিষেয়ে তোলে পাড়াটা।
ওষুধ পথ্য কাজ করেনা বেড়ে যাচ্ছে পাগলামি।
অতিরিক্ত গরম হলে ডুবায় পুকুরে নামি।
ভাবছি বসে কেমন করে ঠিক করি তার মাথাটা।
এমন সময় সামনে দেখি মস্ত বড় গাধাটা!
শুনে ছিলাম পণ্ডিত মশাই গাধা পিটায় পাঠশালে
মানুষ হবার আশায় গাধা ধরা পরে তার জালে।
পিট্টি খেয়ে মানুষ হচ্ছে পাঠশালাতে গাধার দল
আনো লাঠি মারো চটি কোথায় গেলিরে পাগল!!
মারের উপর ওষুদ নাই জানে তাও পাগলে
লাঠির ভয়ে পাগল গুলো চলে যাবে জঙ্গলে।
পাগল মুক্ত বিশ্ব হবে চলে যাবে পাগলামি
আসুন এমন স্বপ্ন নিয়ে পাগল উচ্ছেদে নামি!!প্রকাশকালঃ ঢাকাঃ মঙ্গলবারঃ ৮ জুন ২০২১ ইং
উৎসর্গঃ নব্য্ পাগলদের করকমলে!
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীব্রেকিং নিউজ২৪.কম
ফেসবুক-১
ফেসবুক-২[email protected]
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন