মিছে বংশের বড়াই (একটি ফরমায়েশি কবিতা)
০৯ ই জুন, ২০২১ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিছে বংশের বড়াই (কবিতা)নূর মোহাম্মদ নূরুবংশ নিয়ে বড়াই করা মূর্খতারই সামিল
কাজে কর্মে কথা বার্তায় থাকে যদি অমিল।
শেখ সৈয়দ কাজী মুন্সি আরো আছে খন্দকার
সবাইকেই দখতে হবে কবরের অন্ধকার।
মাটিতে হয়েছে সৃষ্টি সব বংশের মানুষ
মাটিতেই মিশে যাবে রঙ্গিন ফানুস।
কবর থেকে লাশ যদি দেখ কভু তুলে।
কে সৈয়দ কে কাজী সব যাবে ভুলে।
সৈয়দ হলো নবীর বংশ আমরা সবাই জানি
কুকর্ম করে কেউ তারা টানছে জেলের ঘানি।
বংশ ছাড়া নাই যে কেহ সে তুমি বা আমি
বংশ দিয়ে যায়না বোঝা কে কতটা দামী।
মুচি নাপিত কামার জোলা কাজ করে খায় ভাত
সৈয়দ হয়ে করলে চুরি থাকবে তোমার জাত?
কাজ না কেরে চুরি করো তাতে নাহি বাধে
কাজ করিতে বংশ তোমার কেনই বা বাধ সাধে!
বংশ নিয়ে গর্ব করে মোটা মাথার দল
কি হবে তোর বংশ দিয়ে গায়ে লাগলে মল!
শুদ্ধ হও নিজে আগে তাতে মর্যদা বাড়ে
তা না হলে বংশ গৌরব রবে ধুলায পড়ে।
আর করোনা বংশের বড়াই সবাই যে ভাই ভাই
আল্লাহর কাছে মনুষ সবাই ভেদাভেদ যে নাই।
মিথ্যা বংশের বড়াই করে কেউ ওঠেনা জাতে।
কর্মগুনে বড় হও সম্মান বাড়ে তাতে।প্রকাশকালঃ বুধবারঃ ৯ জুন ২০২ ইং
উৎসর্গঃ শেরজা তপন আমার একজন প্রিয় সুহৃদনূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীব্রেকিং নিউজ২৪.কম
ফেসবুক-১
ফেসবুক-২[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২১ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন