চুপ !! ( একটি রম্য কবিতা)
১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুপ !! (
একটি রম্য কবিতা)
© নূর মোহাম্মদ নূরুচুপ! চুপ!! চুপ পেলাপান, এক্কেবারে চুপ !!!
চ্যাচা মেচি করলে রাজা রাগ করিবেন খুব।
কথা বলো চুপি চুপি দাড়ি পাল্লায় মেপে
ওজন বেশী হলে কিন্তু ধরবে গলা টিপে!
রাজা কি আর তোমার মতো রাত দিনে ঘুমায়
কর্ম নিয়ে ব্যস্ত রাজা পান শুপারী খায়!!
রাজা থাকের মৌণ ব্রতে কথা বলেন কম
দিবা নিদ্রা তিতেই থাকেন নাহি ফেলেন দম!!
পাইক পেয়াদা মন্ত্রি সেপাই রাখে তারে ঘিরে
যায়না দেখা রাজার মাথা এত লোকের ভীরে!
মাঝে মাঝে রাজা আসেন সমুদ্রেরই তীরে।
রাজা আসুক যেথায় খুশি তোমার তাতে কি রে!!
তাকিওনা রাজা পানে কভু মনের ভূলে
গোস্যা হলে রাজা কিন্তু দিতে পারে শূলে!!
এদেশ রাজার প্রজা তাহার বিধান মানো তার
খুশী হলে রাজা তুমি পেতে পারো ছাড়!
রা করোনা, নীরব থাকো ঢেউ দিওনা পানি
সঠিক ভাবে করতে দিয়ো রাজার কর্মখানি।
রাজা যদি রাগ না করেন প্রজা রবে ভালো
শা্ন্তি রবে রাজ্য জুড়ে প্রশাদ হবে আলাে!
প্রজা যারা করবে তারা রাজার জয়গান,
তাতেই হবে দেশের সুনাম বাড়বে রাজার মান।
হিংসা বিবাদ ক্যাচাল করা ছেড়ে দিতে হবে
তা হলেই রাজ্য জুড়ে শা্ন্তি বিরাজ হবে।কপি রা্ইটঃ © নূর মোহাম্মদ নূরু
প্রকাশকালঃ ঢাকাঃ রবিবারঃ ১৩ জুন ২০২১ইং
সতর্কীকরনঃ অহেতুক নিজেকে কেউ রাজা মনে করে অধমকে দয়া করে কেউ শূলে চড়াবেন না!!
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন