অব্যক্ত কষ্ট (কবিতা)
১৭ ই জুন, ২০২১ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অব্যক্ত কষ্ট (কবিতা) © নূর মোহাম্মদ নূরুঅনেক কষ্ট এই বুকেতে, হাসি নিয়েছে নির্বাসন,
দেখিয়া শুনিয়া, মরমে মরেছি,
বুকে জ্বলে আজ হুতাশন।
সারলীরা আর খেলেনা বনে, হাসেনা যে বনকৌরি
নির্মম ব্যধ হানিছে যেন,
বিষাক্ত তীর বুকে তারি।
স্বার্থ আর নিজেকে ছাড়া, কেহই ভাবেনা ভূ্বনে,
পরের কষ্ট ব্যাথা বেদনা,
শুনিতে চাহে না দুই কানে।
ভালবাসা আজ বিকিকিনি হয়, সময় মেপে কড়ায় গণ্ডায়,
প্রাণ থাকেনা কোন কাজে তাই,
ভরা থাকে কেবল শূণ্য ফাঁকায়।
মা বোনেরা আজ ধর্ষিতা হয়ে নীরবে যায় সহিয়া
প্রতিকার চাহি, প্রতিবাদ করি
পাইনা বিচার চাহিয়া।
দেখিয়া শুনিয়া বধির হয়েছি, মর্মে মরেছি শরমে,
জানি আমার অক্ষমতা,
ক্ষমা করিবেনা ধরমে।
প্রথম প্রকাশঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫ইং
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন