কেন এত কুটিলতা!
১৯ শে জুন, ২০২১ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন এত কুটিলতা!© নূর মোহাম্মদ নূরুসুন্দর এই দুনিয়াটায় জটিল মানুষ ভরা
ছদ্মবেশ লাগিয়ে চলে যায়না তাদের ধরা!
পর চর্চা পার নিন্দা করে যে দিন রাত
কারো ক্ষতি না করিলে যায়না পেটে ভাত!
হিংসে করে বন্ধু জনের দেখে তাদের ভালো
হাসি দেবে শুকনো মুখে ভিতরটা হয় কালো!
ন্যায় অন্যায় থোরাই কেয়ার বড় ভাগটা চাই
করতে হাসিল খুন করিতে এদের জুড়ি নাই।
আদর্শ আর নীতির কথা থাকে তাদের মুুখে
একটু খানি লাভ দেখিলে দিবে মামলা ঠুকে!
নিজের বেলা ষোল আনা উসুল করা চাই
পরেরও যে হিস্যা আছে সে ভাবনা নাই!
মনের মাঝে সদাই বাজে পরের ক্ষতির গান
সুযোগ পেলেই ধুলায় মিশায় মানি লােকের মান!
কুটিল মনের মানুষেরা জটিলতা বাড়ায়
সাধ্যকি নাই দেশের থেকে এদের কে কেউ তাড়ায়?
মানুষ যখন চুপ থাকিবে প্রতিবাদে নাই
আসবে তখন উপর থেকে আসমানী বালাই!
সৃষ্টিকর্তা ন্যায় ব্চিারক ধরবে চিপে টুটি
লম্ফ ঝম্ফ তোমার সেদিন হয়ে যাবে মাটি!
যাদের জন্য করো তুমি এত বাহাদূরী
পরকালে যেতে হবে সকল কিছু ছাড়ি!
ছাড়তে হবে গাড়ি বাড়ি হীরে জহরত
এসব তোমার কাজ দিবেনা হবে যে বিপদ!
সময় আছে তাঁকে স্মরো ছাড়ো কুটিলতা
মনের মাঝে না রাখিও কোন জটিলতা!
সহজ হও সত্য বলো করো ভালো কাজ
হিংসে ভুলে হাতটি মিলাও নাইতো তাতে লাজ!প্রকাশকালঃ ঢাকাঃশনিবারঃ১৯ জুন ২০২১ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন