কাঁঠালের মর্ম বেদনা!
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁঠালের মর্ম বেদনা© নূর মোহাম্মদ নূরুআজ আমি কাঁঠাল নিয়ে বলছি কিছু কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঁঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঁঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঁঠাল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঁঠালের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঁঠাল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
কথায় বলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও
কাঁঠাল তাতে সরমিন্দা হয় বুঝতে কি তা পাও!
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা বড়ই খারাপ কাজ
কাঠাঁল ভাঙ্গলে পরের মাথায় পায় যে সে খুব লাজ!!
কাঁঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঁঠাল কাঠের ফার্নিসার ইচেছ তাকে পাবার।
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মীপ্রথম প্রকাশঃ ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন