
দুই অর্থনীতিবিদ, একজন অভিজ্ঞ ও অন্যজন অনভিজ্ঞ, কোন এক বিকেলে পথ ধরে হাঁটছিলেন। দেখতে দেখতে তাঁদের সামনে পড়লো একটা গোবরের স্তুপ।
অভিজ্ঞ অর্থনীতিবিদ অনভিজ্ঞ অর্থনীতিবিদকে বললেন, যদি তুমি এই গোবরের স্তুপে থাকা গোবর খেতে পারো তা হলে তোমাকে আমি বিশ হাজার ডলার দেব। অনভিজ্ঞ অর্থনীতিবিদ চিন্তা করে দেখলেন, এই দুর্মূল্যের বাজারে গোবর খেয়ে যদি বিশ হাজার ডলার পাওয়া যায় মন্দ কি। অনেক লাভ-ক্ষতির হিসাব কষে শেষমেষ তিনি গোবর খেয়ে প্রতিশ্রুত অর্থ আদায় করে নিলেন।
কিছুদূর যেতেই আরেকটা গোবরের স্তুপ তাঁদের সামনে পড়লো। এবার অনভিজ্ঞ অর্থনীতিবিদ অভিজ্ঞ অর্থনীতিবিদকে বললেন, তুমি যদি এই স্তুপে থাকা গোবর খেতে পারো তা হলে তোমাকেও আমি বিশ হাজার ডলার দেব।
এই কথা শুনে অভিজ্ঞ অর্থনীতিবিদ ভাবলেন, কোন দিনতো বাজীতে হারিনি; কিছুক্ষণ আগে হেরে গিয়ে বিশ হাজার ডলার খোয়ালাম। বেইজ্জতের ব্যাপার ! নাহ্, আমাকে ঐ অর্থ ফেরত আনতেই হবে। অনেক হিসাব করে সেও স্তুপে থাকা গোবর খেয়ে বিশ হাজার ডলার ফিরে পেলেন।
কিছুদুর চলার পরে অনভিজ্ঞ অর্থনীতিবিদ আক্ষেপের সুরে বলছেন, খামোখাই কিন্তু আমরা গোবর খেলাম। আমাদের দু'জনের আর্থিক অবস্থা আগের মতোই; অর্থনৈতিক কোন উন্নতিই হয়নি, একদম অপরিবর্তনীয়।
অভিজ্ঞ অর্থনীতিবিদ একটা বিজ্ঞের হাসি দিয়ে অনভিজ্ঞ অর্থনীতিবিদকে জানিয়ে দিলেন,
উন্নতি হয়নি মানে? এরি মধ্যে ৪০ হাজার ডলারের মতো অর্থের লেন-দেন হয়েছে সেটা কি কম কথা ?
সূত্রঃ Economists And Shit
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




