গাধার ছাগল দর্শন!
২২ শে জুন, ২০২১ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাধার ছাগল দর্শন © নূর মোহাম্মদ নূরুগাধা বাবু বেজায় কাবু বোঝা বইতে বইতে
ছাগলগুলো সহ্য হয়না সুখ পারেনা সইতে!
নাদুস নুদুস ছাগলগুলো লাফায় তাথৈ থৈ
গাধা ভাবে আমি কেন এত বোঝা বৈ!!
ভাগ্যগুনে ছাগলগুলো খায় যে কচি ঘাস
গাধা কেবল খেটেই মরে দেয় যে উপবাস!
ভাবছে গাধা ছেড়ে যাবে মহাজনের বাড়ি
কাজ কর্ম করবেনা সে দিলো কঠিন আড়ি!!
মালিক যখন টের পেয়েছে গাধার মনোভাব
কঠিন বাড়ি মারলো ঝাড়ি গাধায় মারে লাফ!
তিড়িং বিড়িং যতই করে মালিক নাহি ছাড়ে
মস্তবড় চিনির বস্তা তুলে দিলো ঘাড়ে!
ধীর পায়ে চলে গাধা নানা ফন্দি আটে
পানি পানের অযুহাতে নামলো পুকুর ঘাটে!
মন্দ বুদ্ধি দুরভিসন্ধি গাধার পেটে পেটে
ঝাড়ি খেয়ে রয়েছে সে মনিবের উপর চটে!
ভাবতে ভাবতে পুকুরেতে পড়লো হয়ে কাত
চিনি সবই গলে গেলো করলো বাজিমাত।
মালিক তখন ভাবছে বসে অকর্মন্য গাধা
তাকে দিয়ে কাজ হবেনা বৃথাই তাকে সাধা।
পরের দিনই বেচে দিল দুর গায়ের এক হাটে
এক মুচি কিনলো তাকে চামড়া যদি জোটে।
করলো জবাই চামড়া ছিলে শুকায় লবন দিয়ে
জুতা বানায় ছোট বড় গাধার চামড়া দিয়ে।
ছাগল দেখে হিংসা করা গাধা গাধার কিযে হাল
অসময়ে তুলে নিলো তাহার গায়ের ছাল।
হিংসা করার পরিণতি সবাই দেখে শেখো
পাপের সাস্তি পেতেই হবে কথা মনে রেখ।© নূর মোহাম্মদ নূরুপ্রকাশকালঃ ঢাকাঃ মঙ্গলবারঃ ২২ জুন ২০২১ ইং
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুন