অকাট-মূর্খ গাধা !!
২৩ শে জুন, ২০২১ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অকাট-মূর্খ গাধা !!© নূর মোহাম্মদ নূরু এক বনেতে দেখা গেল তিনটি গাধার ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুইটি গাধা খুশী মনে থাকে মায়ের সাথে,
তিন নম্বরটা শুধুই লাফায় ঘুমায়না ও রাতে।
সবল হলো দুইটি গাধা আদর পেয়ে মায়ের,
কানাটা তো লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর তিন নম্বর ছানা,
অন্য দুটা সুযোগ নিলো জানলোনা তা কানা।
লাফা-লাফি, ছোটা ছুটি কানা গাধা করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
কানা গাধা ভাবে মনে বুদ্ধি তাহার ভারী
সবার আগে কথায় কাজে করে মাতুব্বরী!
অসময়ে বেসুরা গলায় গেয়ে ওঠে গান
পোলাপাইনকে বলে আমার কান ধরে দে টান।
পোলাপানে টে্নে টেনে কান ছিড়িল তার
কান এর ব্যাথায় কাতর কানা মুখে নাই আহার।
কানা গাধা বোঝেনা যে কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে বলতে গেছে ম্যাও!!
অন্য দু'টা আপন মনে খাচেছ কচি ঘাস
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।
সময় থাকতে সমঝে চলো কানা গাধার দল,
নিজের ভালো সবাই বোঝে হলেও পাগল।
হাত দিওনা সাপের গর্তে না যেনে তার মন্ত্র ,
বে ঘোরে প্রাণ হারাবে দাওনা এবার ক্ষ্যান্ত। প্রকাশকালঃ ঢাকাঃবুধবারঃ ২৩ জুন ২০২১ ইং
© নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন