মিথ্যা বড়াই, গাধার লড়াই !!
০৩ রা জুলাই, ২০২১ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যা বড়াই গাধার লড়াই !!© নূর মোহাম্মদ নূরুমিথ্যা বড়াই কেন করো মূর্খ গাধার দল
সময় আছে দম্ভ ছেড়ে সহজ পথে চল।
যতই করো ফালা ফালি কাজ দেবেনা কিছু
মনে রেখ নিয়তি তোমার চলছে পিছু পিছু।
আজ নয়তো কাল তোমায় পড়তে হবে ধরা
যমদূতের মতো সে যে আছে পিছে খাড়া।
সরল সোজা পথটি ধরো বাকা পথটি ফেলে
সে দম্ভকারী করতে দমন বাড়িছে গোকূলে।
গাধায় কাদায় লড়াই করে ঘোলা করে পানি
ছুতা পেয়ে ব্যাঘ্র তাহার প্রাণটি নেবে জানি।
কি লাভ হবে তুমি বলো বাঘকে সুযোগ দিয়ে
বাগে পেয়ে বাঘে তোমায় ফ্রাই করিবে ঘিয়ে!
যেমন কর্ম তেমন ফল জ্ঞানী জনে কয়
সত্য পথে চললে কারো রবেনা ডর ভয়।
ক্যাচকি কলে পড়ে যাবে মূর্খ্ গাধা শুনাে
সদা সত্য বলি আমি সে কথাটা মেনো।
সত্য বলো সমঝে চলো না প্যাচাইয়া ত্যানা
দম্ভকারীর পরিণতি আছে সবার জানা।
বোঝা টানো আপন মনে কান রাখিও খাড়া।
ভার বহিতে বিকল্প নাই তোমরা গাধা ছাড়া!প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ৩ জুলাই ২০২১ ইং© নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন