আমিও একদিন !! (একটি পঞ্চপদী গদ্যরীতির না-কবিতা)
০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিও একদিন!! © নূর মোহাম্মদ নূরুআমিও একদিন বড় কবি হবো। বিশাল অশ্বত্থবৃক্ষের ন্যায়
চারিদিকে ঝুলে থাকবে অজস্র কবিতার ঝুড়ি। ছোট শিশুরা
মনের হরষে যেমন দোল খায় সেই ঝুড়িতে, তেমনি অজস্র
পাঠক পড়ন্ত বিকেলে প্রেয়সীর আচলে মাথা রেখে পাঠে তাকে
মুগ্ধ করার চালাবে অনন্ত কোশেষ ময়ূর যেমন পেখম তুলে নাচে।
কবি মনে কতইনা আজব খেয়াল বাসা বাধে তার গাছ পাথর নাই
কখনো রোদ কখনো বৃষ্টি লুকোচুরে করে র মনের আঙ্গিনা জুড়ে।
রাম ধনুর সাত রঙ্গ কেলি করে তার কবিমনের নীল গগনে। আমিও
তেমনি খেই হারিয়ে খাবি খাই কবিতার অথৈ সাগরে, কখনো বা
পরিশ্রান্ত হয়ে ডানা ঝাপটাই অকূল সমু্দ্রে নীড় হারা পাখির মতো।
জানি আমার কবিতা আমাকে রেহাই দিবেনা অস্ফুট এ যন্ত্রনা থেকে
নিভু নিভু প্রদিপের মতো অহর্নিশি দগ্ধ করবে ভুমিষ্ট না হওয়ার আক্রোশে।
তাই জিদ চেপে রাখি আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আামিও একদিন.....
যেদিন আমাকে নিয়েও লেখা হবে মানপত্র। গুনীজনেরা সভা সেমিনারে
তুষ্টি কথায়, বড় বড় বিশেষণে আমার ললাটে একে দিবে রাজটিকা।
স্বপ্ন উবে গেল !! যখন বেরসিক মাছিটা নশ্যাত করে দিলো আমার
দিবা স্বপ্ন। বড় কবি হবার ইচ্ছাটা চুরমার হয়ে খসে পড়লো আসমান
থেকে পপাত ধরনী তল। আমার এ কবিতা খানি তাই পাবেনা উষ্ণতা
শীতে কিংবা শীতল বারি উষ্ণতায়। অংকূরে বিনষ্ট হবে না ফোটার যন্ত্রণা
নিয়ে নিষ্ঠুর এ পৃথিবীতে অযত্নে অবহেলায়। তাই কবিতা তোমার ছু্টি।প্রথম প্রকাশঃ ঢাকাঃ ০৯ সেপ্টেম্বরঃ ২০২০ ইং
© নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন