
বরিশালের উজিরপুর উপ জেলার সাতলা ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত কচা নদীর উপর ১২০ কো্টি টাকায় নির্মিত সাতলা ব্রীজ। এটি উজিরপুর উপজেলার দ্বিতীয় বৃহত্তম ব্রীজ।
ভিডিওতে সাতলা ব্রীজ

কচা নদীর সংক্ষিপ্ত পরিচিতিঃ
কচানদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার একটি নদী। কচা নদীটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন এলাকায় প্রবহমান বিশারকান্দী-বাগদা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কালীগঙ্গা (পিরোজপুর) নদীতে নিপতিত হয়েছে। নদীটির উজানের তুলনায় ভাটির দিক ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নদীটির ভাটির অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। এ নদীতে ছোট আকৃতির নৌযান চলাচল করে।
নদীটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড় প্রস্থ ১২৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বেলুয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৫। নদীটিতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায়।

ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত সাতলার একসময়ের প্রমত্তা কচা নদীর বর্তমান হাল !!
নদীমাতৃক দেশ বাংলাদেশ। সমগ্র দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী। জালের মতো ছড়িয়ে আছে নদীগুলো। কিন্তু কলধ্বনিময় এই নদী মানুষের স্বেচ্ছাচারিতার জন্য আজ হুমকির মুখে। এরইমধ্যে অনেক নদী হারিয়েছে সাধারণ বহতা। নদী মরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। বহু নদী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার কচা নদী বলা চলে ভাগ্যবতী। কারণ এখনও নদীটি জোয়ার-ভাটায় বয়ে চলেছে। তবে নদীটির উজানের তুলনায় ভাটির দিক ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম
[email protected]
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




