
১। আশুলিয়ায় এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার
২। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ধর্ষণ
৩। বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ।
৪। শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার
৫। স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
জানাতে চাই,জানতে চাই
©নূর মোহাম্মদ নূরু
ধর্ষণ কেন বাড়ছে দেশে কেনই বা তার বিচার নাই?
বোনেরা কেন ভয়ে থাকে কোথায় তারা নিবে ঠাই?
বাড়ি, গাড়ি বাস ট্রেনে ধর্ষিতা হয় আমার বোন,
তোমরা শুধু মোম জালিয়ে কর কি দ্বায়িত্ব পালন ?
প্রশ্ন আমার আরো আছে শুনতে কি চাও, সাহস আছে?
তোমার বোনের এমন হলে তুমি কি চাও থাকতে বেঁচে?
মানুষ নামের কুকুর গুলো ছিড়ে খেলে তোমার বোন,
বুঝতে তখন কেমন জ্বলে তোমার ওই পাষাণ মন।
হায়নারা সব হোলি খেলে খুবলে খেয়ে বোন আমার
প্রতি দিনই ঘটে এসব কেউ নাই কি থামাবার?
এমন করে আর কতদিন ঝড়ে যাবে বোনেরা?
ক্রর হাসি হাসতে হাসতে ধর্ষণ করবে খুনিরা।
সময় এখন রুখে দেবার আর যাবেনা দেয়া ছাড়,
কোন ভাবেই ধর্ষকেরা পথ যেন না পায় পালাবার।
শক্ত হাতে রুখতে হবে নর পিশাচ এই দানবে
আর যেন না বধতে পারে ফুলের মতো মানবে।
মোমবাতি আর ব্যানার ফেস্টুন সবই দূর্বল হাতিয়ার
রুখে দাঁড়ও শক্ত হাতে নিশ্চিত কর অধিকার।
ধর্ষকের নোংরা হাসি দেখতে চাইনা পূনর্বার
এদেশ হবে মানবতার নয় তো কোন হায়েনার।
কাঁদবোনা আর বোনের শোকে এবার নিবো প্রতিশোধ,
বাধা এলে সবাই মিলে করবো তাদের প্রতিরোধ
সোনার বাংলায় সোনার মানুষ নিরাপদে থাকিতে
আজি সবার অঙ্গিকার হোক হায়েনাদের রুখিতে।
উৎসর্গঃ উপরে পাঁচটি লিংকের ধর্ষিতাদের স্মরণে যা ঘটেছে গতকাল!
রচনা কালঃ ঢাকা, ১৯ জুলাই ২০২১ ইং সোমবার।
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




