আমি বড়ই সুশীল !!
২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বড়ই সুশীল !!নূর মোহাম্মদ নূরুআমি বড়ই সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!
নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!
নিজকে ভাবি সব জান্তা নামী মহারাজ
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে
তেলবাজ আর চাটুকারদের রাখি মাথায় তুলে!
সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!
এমন তরো বহু সুশীল আছে আমার জানা
তোমরা কেউ খোঁজ পাবেনা রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি থাকি মহা সুখে তোমরা হও বিদায়!!প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ১২ জুন ২০২১ ইং
উৎসর্গঃ হামবড়াভাব গাজীসাবকে; যাকে খোচাইয়া আমি অমৃতের তৃপ্তি লাভ করি!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন