somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি হবার খায়েশ !!

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনার ভয়াল থাবায় লন্ডভন্ড পৃথিবী ও পূঁজি বাজারের ব্যাপক ধ্বসের মতো সামুতেও বেশ কিছুদিন কবিদের আনাগোনা উদ্বেগজনক হারে কমে গেলেও শ্রাবণী ধারায় অবগানের পর ইদানিং সামুতে আবার কবিদের পায়ের আওয়াজ পাওয়া যাব্ছে। তাদের অনেক কাব্য চর্চা সামুতে পরিলক্ষিত হচ্ছে। তাই নিজেকে ও কবি ভাবতে ইচ্ছে করছে। কিন্তু বিগত দিনে যে তিমিরে ছিলাম বর্তমানেও তাই। কাব্য প্রতিভা আমাকে চিরদিনই হতাশ করেছে; রয়েগেছে ধরা ছোঁয়ার বাইরে; কিছুই প্রসব করতে পারেনাই আমার উর্ব্বর (!) মস্তিস্ক। তাই খেদ যেমন রয়েছে আগের মতো, আশাও আছে পূর্বের অবস্থানে। পুরানো সেই খেদ আর পুরানো সেই হতাশা, সাথে আসা জাগানিয়া সেই আশার বানী আরও একবার আপনাদের করকমলে নৈবদ্য দিলামঃ খারাপ লাগলে, বা কেউ কষ্ট পেলে তার সম্পূর্ণ দ্বায় ভার আমার, আর কারো যদি একান্ত ভালো্ লেগেই যায় তা শুধু আপনাদের উদারতা ও মহানূভবতার জন্য। কৃতজ্ঞতা তাই জানিয়ে রাখলাম অগ্রিম। যদি না পরে আবার দেমাগে সেই কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। শুভেচ্ছা সকলের জন্য যাদের ভালো মন্দ লাগায় আমার কবিতা শিক্ত হবে !

কবি হবার খায়েশ !
© নূর মোহাম্মদ নূরু

ভাবছি একটা কবিতা লিখব, লিখতে কেন পারছিনা?
হবেই হবে এই ভাবনায় খাতা কলমও ছারছিনা।
সকাল থেকে সন্ধ্যা নিশি চেষ্টা করে যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে কবিতা না- যাচ্ছে তাই।

মনে বড় কষ্ট আমার, ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে বন্ধুত্বটা হয়ে যায়।
সামুতে দেখি পাতি পুতি অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই করনা এবার পরিহার।

কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।
তোর কবিতা স্মরণীয় থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি নামবেনা আর জমিনে।

ছন্দ মিলের বালাই নাই, না থাকুক মিল অন্তরায়,
সবাই তোকে নোবেল দিবে যদিও তা কাজের নয়।
তাই বলি লিখতে হলে পড়ো আরো বেশী পড়ো,
তা নাহলে কবি তোমার পা হবে যে নড় বড়ো।

নড় বড় কাঁচা হাতে কবি হওয়া যায়না ভাই,
তাইতো আমি কবিতাকে বলে দিলাম গুড বাই।


© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×