somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

হে আল্লাহ তোমার কাছে কল্যান ও নিরাপত্তা চাই

৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনা মহামারী থেকে মুক্তি, কষ্ট থেকে পরিত্রাণ, দুঃখের অবসান এবং যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আমরা কী করতে পারি, তার চমৎকার সমাধান দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহপাক বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন, আয়াত নং ৬০} আর রাসুলে আরাবি (সাঃ) আরও বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তার ওপর তিনি ক্রুদ্ধ হন। (ইবনে মাজাহ শরিফ, হাদিস নং ৩৮২৭)। আল্লাহর ক্রোধের শিকার হওয়া তো দূরের কথা তা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহতায়ালার রহমতে সিক্ত হওয়ার মূল্যবান হাতিয়ার দোয়া। রাসুলে পাক (সাঃ.) বলেন, দোয়াই হলো ইবাদতের মগজ। (তিরমিজি শরিফ, হাদিস নং ৮৭৪৬) যে কাজগুলো আল্লাহতায়ালা তার বান্দাদের থেকে বেশি বেশি কামনা করেন, সেসবের অন্যতম প্রধান আমল দোয়া। আষাঢ়ের প্রবল বর্ষণের মতো রহমত আসতে থাকে ওই ব্যক্তির উপর যে নীরবে-নির্জনে তার মনিবকে ডাকে ব্যাকুল হয়ে। আল্লাহপাক বলেন, তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকাে। (সুরা আ'রাফ, আয়াত নং ৫৫) তা্ই আসুন না,,,, আল্লাহর কাছে এভাবে একটু চাই । ইনশাহআল্লাহ কবুল হয়ে গেলে আর কিসে আটকাবে!
.
°°হে আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা, এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা, এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা, দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।

°°হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো এবং প্রত্যেক রুগ্ন ব্যাক্তিকে স্বাস্থ্য দান করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির গোনাহ মাফ করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। আর কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।

°°তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!

°° এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।
.
°°আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।

°°আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।
.
°°হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথা আমল করতে তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
.
°°আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
.
°°হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।
.
°°আমি তোমার কাছে দোয়া করছি, আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও...... তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।
.
°°তুমি আমার সব গোনাহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দাও..... আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।

°°আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞ্যানবুদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। তোমার কাছে তওবা করছি। তুমি আমার তওবা কবুল করে নাও। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।
.
°°আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।
.
°°আমার জন্য, মা-বাবা ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।

°° হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি।
------আমীন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×