বৃষ্টি বিলাস! (কবিতা)
২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি বিলাস (কবিতা)© নূর মোহাম্মদ নূরুসকাল থেকে বর্ষে বারি বৃষ্টি ধারা হয়ে
আবর্জনা ময়লা যত নিয়ে যাচ্ছে ধুয়ে।
মেঘলা আকাশ মাথার উপর সূর্য়ের নাই দেখা
এমন দিনে মনটা উদাস আছে যারা একা।
রাস্ত ঘাট ডুবে গেছে থমকে আছে গাড়ি
কাজে যেতে আলসে লাগে বিছানাটা ছাড়ি,
তার পরেও ছুটছে মানুষ বিকল্প নাই যাদের
ক্ষুধায় কাতর দুগ্ধপোষ্য রয়েছে যে মা'দের।
পোশাক কর্মী কেতাবী নাম শুনতে লাগে ভালো
নিজে থেকে অন্ধকারে জাগায় আশার আলো।
ঝড় বৃষ্টি বিপদ আপদ তুচ্ছ করি তারা
কাজের মাঝে ডুবে থেকে অকালে যায় মারা।
এই ভাবনা ভেবেছো কী যারা অসহায়
বৃষ্টি তাদের দুঃখ বাড়ায় বৃষ্টি বিলাস নয়।
জানালা দিয়ে দেখতে ভালো বর্ষার এই ধারা
কত কষ্ট বৃষ্টি ধারায় ভিজতে আছে যারা।
ঝড় বৃষ্টি যতই আসুক কাজের যে নাই মাফ
বিত্তবানদের বৃষ্টি বিলাস তাদের অভিশাপ।
বৃষ্টি বিলাশ তাদের সাজে সুখে আছে যারা
মেঘলা আকাশ বৃষ্টি বারি দুঃখির চোঁখের ধারা। প্রকাশকালঃ ঢাকাশনিবারঃ ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বর্ষাকাল
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের...
...বাকিটুকু পড়ুন
ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুনযারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন