somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো প্রতি কুধারণা করা পাপকার্যের অন্তুর্ভুক্ত আর পারস্পরিক সুধারণা ইবাদততুল্য

০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রমাণ ব্যতিত কোনো মুসলমানের প্রতি কুধারণা বা অহেতুক খারাপ ধারণা পোষণ করা হারাম। পবিত্র কোরানে কারিমে আল্লহ বলেন, “মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিšদা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছšদ করবে? বস্তূত: তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ্ তওবা কবুলকারী, পরম দয়ালু”--সুরা হুজরাত, আয়াত ১২। সহজ-সরল মানুষের মাঝে মিথ্যা কথা, গুজব রটানো, নানা কল্পকাহিনী প্রচার করে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালায় দুষ্ট লোকেরা। ইসলাম ধর্মে এক মুসলমান অন্য মুসলমানের ওপর অনুমান ও মন্দ ধারণা পোষণ করা থেকে বারণ করা হয়েছে। পরস্পরের প্রতি ভালো ধারণা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মুসলিম ভাইয়ের বিরুদ্ধে সকল প্রকার সংশয়-সন্দেহ থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। অর্থাৎ মন্দ ধারণার বশবর্তী হয়ে কারো সম্পর্কে মুখে কিছু উচ্চারণ তো করা যাবেই না, উপরন্তু মন্দ ধারণা সৃষ্টি হওয়ার সাথে সাথে তা থেকে সরে আসা এবং হৃদয়ের ভিতরে থাকা অবস্থায়ই তা দূর করে ফেলার প্রতি তাগিদ দেয়া হয়েছে। আর এভাবে কুরআনুল কারীমে মানুষের অন্তরজগৎকে সকল প্রকার অনুমান ও মন্দ ধারণা এবং সন্দেহ-সংশয় থেকে পাক-সাফ করে হৃদয়কে স্বচ্ছ-শুভ্র রাখার নির্দেশ দেয়া হয়েছে, যাতে এক মুসলিমের হৃদয়ে অন্য মুসলিমের জন্য মন্দ ধারণার পংকলিতা এবং সন্দেহ-সংশয়ের আবিলতা মুক্ত নির্মল ও স্বচ্ছ ভালোবাসা বিদ্যমান থাকে। নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া কেউ কোনো খবর কেউ প্রচার করলে সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। গুজব ছড়ানো, প্রচার ও বিশ্বাস কবিরা গুনাহ। তাই কোনো বিষয়ে সঠিকভাবে কিছু জানা না থাকলে আন্দাজে তা না বলার জন্য আল্লাহতায়ালা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।


সারা বি্শ্বে সোশ্যাল মিডিয়ার আকর্ষণ প্রতিনিয়তই বাড়ছে। বর্তমানে অবসর সময় কাটানোর সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে এখন সোশ্যাল মিডিয়া। এই মিডিয়ার কল্যাণে আমরা প্রিয়জনদের সার্বক্ষণিক খোঁজখবর রাখতে পারছি। বিভিন্ন পেজ বা গ্রুপের সদস্য হয়ে অনেক অজানাকে জানতে পারছি খুব সহজে। নিজের চিন্তা-ভাবনা শেয়ার করতে পারছি পৃথিবীর অসংখ্য মানুষের সঙ্গে।কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া এতে সময় দেওয়া কোনোভাবেই ঠিক নয়। এর ভালো দিক যেমন আছে; তার চেয়ে এর মন্দ দিক অনেক বেশি। যার ফলে দুনিয়া-আখিরাত দুটিই ভেস্তে যেতে পারে আমাদের। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘এমন দুটি নেয়ামত আছে, যে দুটিতে বেশির ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে- সুস্থ্যতা ও অবসর।’ (বুখারি, হাদিস : ৬৪১২) সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগ যেমন সহজ করেছে তেমনিএর অপব্যবহার করে, গুজব ছড়িয়ে দেয়া, মানুষের নামে অপমানকর স্ট্যাটাস দেয়া, মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুধু গুজব আর গুজব ছড়িয়েই চলছে কিছু মানুষ।সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, গুজব ছড়িয়ে দেয়া, মানুষের নামে অপমানকর স্ট্যাটাস দেয়া, মানুষের সম্মান নষ্ট করা একেবারেই অনৈতিক। খারাপ কথা ও অবৈধ ছবি কিংবা ভিডিও শেয়ার করা হারাম। এসব থেকে সবার বিরত থাকতে হবে। সম্প্রতি জর্ডানের ইফতা বিভাগ গুজব ছড়ানোকে হারাম বলে ফতোয়া জারি করেছেন। কোন মানুষ যাচাই বাছাই ছাড়া যা শুনে তা বলে বেড়ানো বা প্রচার করা যেমন মারাত্মক মিথ্যাচার তেমনি তা গুজব তৈরির সবচেয়ে বড় সম্ভাবনারও তৈরি হয়। আর এর ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এ ব্যাপারে হাদিসে এসেছেঃ হজরত হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।’ কারো প্রতি কুধারণা করা পাপকার্যের অন্তুর্ভুক্ত অপর দিকে মানুষের প্রতি সুধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য। কারো প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। কুরআন ও হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গোনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণা পোষণ করা থেকে দূরে থেকো। কারণ, কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয়ে খোঁজ নিও না, একে অন্যের গীবত করো না’ (সূরা হুজরাত, আয়াত-১২)। সুতরাং মানুষের প্রতি কখনো কোনো খারাপ ধারণা পোষণ নয়, বরং সবার প্রতি ভালো ধারণা পোষণ করে সওয়াব ও কল্যাণের অধিকারী হওয়া জরুরি। সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করতে পরস্পরের প্রতি সুধারণা পোষণের বিকল্প নেই। অযথা কারো প্রতি খারাপ ধারণা পোষণের মাধ্যমে তার চরিত্র হনন থেকে বিরত থাকাও জরুরি।


বর্তমানে মিথ্যা প্রচার ও গুজবের কারণে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। যার অশুভ পরিণতি আমরা ভোগ করে চলেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় জীবন পর্যন্ত। আর তা হলো অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা। অন্যকে মন্দভাবে মূল্যায়ন অন্যের সম্পর্কে কুধারণা পোষণ করা এবং অন্যের প্রতি বিরূপ মন্তব্য করাই হলো পারস্পরিক ভালোবাসা নষ্ট ও শত্রুতা সৃষ্টির কারণ। এই মন্দ ধারণার কারণে ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত আমরা আজ অশান্তির আগুনে জ্বলছি। আমি যদি অপর মুসলিম ভাই সম্পর্কে সুধারণা পোষণ করি এবং তার সম্পর্কে সঠিকভাবে মূল্যায়ন করি তাহলে অবশ্যই আমাদের মাঝে হৃদ্যতা, ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি হবে এবং আমাদের ভ্রাতৃত্ব-বন্ধন সুদৃঢ় ও মজবুত হবে। আর যদি এর বিপরীত করি তাহলে নিজদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও শত্র“তা সৃষ্টি হবে এবং ভ্রাতৃত্বের বন্ধন বলতে আমাদের মাঝে কিছুই থাকবে না। সৃতরাং আমাদের উচিৎ নিজদের কথা ও কাজের হিসাব নেয়া, কার ব্যাপারে কি ধারণা পোষণ করছি তার হিসাব নেয়া। কার ব্যাপারে কী মন্তব্য করছি তা খুঁটিয়ে দেখা। আর সব সময় কুরআনের এ আয়াতটি স্মরণ রাখা। পবিত্র কোরআনে সূরা আল ইসরা এর ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছেঃ ‘যে বিষয়ে তোমার কোন জ্ঞান (বা জানা শোনা) নেই সে বিষয়ের পিছনে পড়ো না। নিশ্চয় কান, চোখ ও হৃদয় প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে‘। মিথ্যা প্রচার ও গুজব রটনা সম্পর্কে কুরআন-হাদিসের এসব বাণী বিশ্লেষণ করলে দেখা যাবে, গুজবের কারণে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সুতরাং কোনো অবস্থাতেই গুজবে কান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের প্রতি ভালো ধারণা পোষণ করার তাওফিক দান করুন। অহেতুক কুধারণা করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
তথ্য সূত্রঃ

সম্পাদসনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×