সুশীল মানুষ !!
০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুশীল মানুষ !!নূর মোহাম্মদ নূরুআমি বড়ই সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!
নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!
নিজকে ভাবি সব জান্তা নামী মহারাজ
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে,
তেলবাজ আর চাটুকারদের রাখি মাথায় তুলে!
সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!
এমন তরো বহু সুশীল আছে আমার জানা
তোমরা কেউ খোঁজ পাবেনা রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি থাকি মহা সুখে তোমরা হও বিদায়!!২য় প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ০৮ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন