চুপ!!
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুপ !! (
একটি রম্য কবিতা)
© নূর মোহাম্মদ নূরুচুপ! চুপ!! চুপ পেলাপান, এক্কেবারে চুপ !!!
চ্যাচামেচি করলে রাজা রাগ করিবেন খুব।
কথা বলো চুপি চুপি দাড়ি পাল্লায় মেপে
ওজন বেশী হলে কিন্তু ধরবে গলা টিপে!
রাজা কি আর তোমার মতো রাত দিনে ঘুমায়
কর্ম নিয়ে ব্যস্ত রাজা পান শুপারী খায়!!
রাজা থাকের মৌণ ব্রতে কথা বলেন কম
দিবা নিদ্রা দিতেই থাকেন নাহি ফেলেন দম!!
পাইক পেয়াদা মন্ত্রি সেপাই রাখে তারে ঘিরে
যায়না দেখা রাজার মাথা এত লোকের ভীরে!
মাঝে মাঝে রাজা আসেন সমুদ্রেরই তীরে।
রাজা আসুক যেথায় খুশি তোমার তাতে কি রে!!
তাকিওনা রাজা পানে কভু মনেরভুলে
গোস্যা হলে রাজা কিন্তু দিতে পারে শূলে!!
এদেশ রাজার প্রজা তাহার বিধান মানো তার
খুশী হলে রাজা তুমি পেতে পারো ছাড়!
রা করোনা, নীরব থাকো ঢেউ দিওনা পানি
সঠিক ভাবে করতে দিয়ো রাজার কর্মখানি।
রাজা যদি রাগ না করেন প্রজা রবে ভালো
শা্ন্তি রবে রাজ্য জুড়ে প্রশাদ হবে আলাে!
প্রজা যারা করবে তারা রাজার জয়গান,
তাতেই হবে দেশের সুনাম বাড়বে রাজার মান।
হিংসা বিবাদ ক্যাচাল করা ছেড়ে দিতে হবে
তা হলেই রাজ্য জুড়ে শা্ন্তি বিরাজ হবে।কপি রা্ইটঃ © নূর মোহাম্মদ নূরু
২য় প্রকাশকালঃ ঢাকাঃ সোমবারঃ ১১ এপ্রিল ২০২২ইং
সতর্কীকরনঃ অহেতুক নিজেকে কেউ রাজা মনে করে পুলকিত হবেন না!!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন