তেলবাজ৷!! (একটি রম্য কবিতা)
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলবাজ!! (রম্য কবিতা)নূর মোহাম্মদ নূরুতেলবাজ আর চামচা'তে দেশটা গেছে ভরিয়া
গুরুর পদে তেল মাখাতে উঠছে হয়ে মরিয়া।
ভুল যেনেও করবে ক্যাচাল সত্য দিতে ঢাকিয়া
ম্যাওপ্যাও আর জিং জিং খেলে কোমরটাকে ঝাকিয়া।
ডোডো পাখি এদের বলে গুরুর কথা মিথ্যা নয়
প্রশ্ন ফাঁসের কারিশমাটা এদের কাছে শিখতে হয়।
কি আর করা এমন ধারা চলতে আছে জগত ময়,
কাজ করেনা খনার বচণ গুরুর বচন মিথ্য নয় !!
যতই হোক অপমান হুস যে তাদের নাই
তেল দিয়ে গুরুর পদে লক্ষ্য হাসিল চাই।
এ কারনে তেলের দাম বাড়তে আছে প্রতিদিন
ভেজালের দৌরত্ম্যে আসল হয়ে যাচ্ছে ক্ষীণ!
তেল মারা আর পা চা্টা যখন কারো পেশা হয়
সৎ মেধাবী যোগ্য যারা তারা লজ্জায় মুখ লুকায়!
তেলের বোতল খালি হবে মারতে গিয়ে তেল,
সময় খারাপ হলে কিন্তু খাটতে হবে জেল!
ভেজাল তেলে কাজ হবেনা শুনে রাখো চামচারা
বৃথা যাবে সাধের জীবন বৃথা হবে তেল মারা।
সময় আছে ঘুরে দাঁড়াও তেল মেরোনা না বুঝে
বিবেক খাটাও সত্য্ জানো আর যেওনা কু-কাজে!
সত্য জানো সত্য মানো ছেড়ে দিয়ে চামচামী
নিজের দাম নিজের মান হীরের চেয়েও যে দামী।
বাবা মায়ের সেবা করো তেল না মেরে অপাত্রে
দেখতে পাবে কোথায় সুখ তোমার ওই দু নেত্রে !!উৎসর্গঃ দেশের কতিপয় নব্য তেলবাজদের জন্য।
২য় প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ৩০ এপ্রিল ২০২২ ইং
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২২ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।
যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও...
...বাকিটুকু পড়ুন
কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩

আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান...
...বাকিটুকু পড়ুন
একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।
ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।
তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন