বন্ধু হবে?
০৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু হবে? © নূর মোহাম্মদ নূরুবন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?
শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।
রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।
যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু ছাড়া ইম্পসিবল লাইফটা করা পার,
বুঝবেনা সে ভালো কিছু বন্ধু আছে যার।
ভালো বন্ধু পথের দিশা থাকে ছায়ার মতো।
বিপদ আপদ আগলে দঁড়ায় সামনে আসে যতো।
বন্ধু বেশে নষ্ট মানুষ আসে যদি কভু,
দূরে থাকো যত পারো রক্ষা করুক প্রভু।
ভালো বন্ধু বেছে নিলে জীবন ধন্য হয়,
নষ্ট কেউ বন্ধু হলে জীবন বিষাদ ময়।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।
২য় প্রকাশঃ ঢাকাঃ শনিবার, ৭ মে ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন