somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদ্যতা!

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হৃদ্যতা
নূর মোহাম্মদ নূরু

নামটি তাহার আমার নামে আলোর মতোই জ্বলে
সাদা মনের মানুষ তিনি আমার এ মন বলে।
ঝগড়া ফ্যাসাদ হিংসা বিবাদ তাহার মনে নাই
নামে কিছু মিল থাকাতে হয়েছে আমার ভাই।

দিল দরিয়া মানুষ তিনি শখ যে ছবি তোলা
তাহার কিছু ছবি আছে যাবেনা কভূ ভোলা।
পথে হাটে, যাই সে দেখে ডাইরীতে তা লেখে
সুন্দর করে বলে সে তা কিছুটা রং মেখে।

ঘরে তাহার লক্ষ্মী বধু নানান খাবার বানায়
মাঝে মাঝে ছবি দিয়ে সবা্ইকে সে জানায়।
পরীর মতো দুইটি মেয়ে তার ঘর আলো করে,
মাঝে মাঝে সুযোগ পেলে বিদেশেতে ঘোরে।

ব্যবসায় করার শখ যে ছিলো হলোনা তা করা
বাস্তবতা দেয়নি কিছু দুঃখ বিলাশ ছাড়া।
কল্পনাতে হাজার ছবি হাজার দুঃখী মুখ
এসব তারে ভাবায় শুধু মনেতে নাই সুখ।

করোনাতে মরছে মানুষ হাজারে হাজার
এসব ভেবে সারাটা দিন মনটা থাকে ভার।
আসবে সুদিন হাসবে মানুষ তুলবে ছবি আবার
এমন স্বপ্ন দেখে দেখে রাত যে করে কাবার।

গুরু জনে সকল সময় ভক্তি শ্রদ্ধা করে
শত আঘাত দিলেও সে টু শব্দ না করে।
এমন একটি ভাই পেয়ে সত্যি খুশি আমি,
কেউ না জানুক এসব কথা যানে অন্তর্যামী।

অনেক দিন তার নাইকো দেখা ব্যান হয়েছে জানি,
কপি পেষ্টের ক্যাচালেতে ঘোলা করে পানি
নদীতে বাস করে যদি দুশমন বানাও কুমির,
অস্থি মজ্জা ছিড়ে খাবে ভাগ পাবেনা জমির।

জমি যখন কেড়ে নিবে কূচক্রীদের দলে,
কি হবে আর রাগ দেখিয়ে হাজার কথা বলে?
সরল সোজা বোকা মানুষ এই দূনিয়ায় যত,
তারাই পরে বিপদেতে ঠিক তাহারই মতো।

বেচেঁ থাকো অনেক বছর নিয়ে শত আয়ু
উপভোগো পৃথিবীর সব রস গন্ধ বায়ূ।
খোদা তোমার সহায় হবে এ প্রার্থনা আমার
ভালো থেকো সুখে রেখো প্রিয় যে জন তোমার।


২য় প্রকাশঃ ঢাকা, ৯ মে ২০২২ ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×