
সহজ হচ্ছে ওমরাহ ব্যবস্থাপনা !
সৌদি আরবের ভিশন ২০৩০ পুরণের লক্ষ্যে পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ তিনি বলেন ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।
ওমরাহ পালনের জন্য পরিবর্তনের এই ঘোষণায় থাকছেঃ
১। ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। যাত্রী নিজেই ভিসা বের করতে পারবেন।
অনলাইনে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা ইস্যু করা।
২। ওমরাহ ভিসার মেয়াদ এক মাসের পরিবর্তে তিম মাস বৃদ্ধি করা।
৩। এ ছাড়াও হাজী সাহেবগণ কোনো বাধা ছাড়াই নির্দ্বিধায় সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত করতে পারবেন।
গত বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।
সূত্রঃ সৌদি গেজেট ডট কম
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



