আমি বড়ই সুশীল !!
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বড়ই সুশীল !!©নূর মোহাম্মদ নূরুআমি এক সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই,
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি,
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!
নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ,
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই,
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!
নিজকে ভাবি সব জান্তা জ্ঞাণী মহারাজ,
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে,
তেলবাজ আর চাটুকারদের রাগাইনাতো ভুলে!
সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে,
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার,
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!
পাগলের সুখ মনে মনে গুরু জনে কয়,
গাধার কি নিজেকে কভু বলদ মনে হয়!
চামচারা সব ফেনা তোলে হুজুর হুজুর করে।
ভাগাড়েতে দেখলে মরা হুমড়ি খেয়ে পড়ে।
এমন তরো বহু সুশীল আছে আমার জানা,
তোমরা কেউ খোঁজ পাবেন রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি আছি মহা সুখে তোমরা লও বিদায়!!প্রকাশকালঃ ঢাকাঃ বুধবারঃ ৮ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন