কাঁঠালের মর্ম বেদনা !!
১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁঠালের মর্ম বেদনা© নূর মোহাম্মদ নূরুমধু মাসে বলছি আমি কাঁঠালেরই কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঁঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঁঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঁঠাল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঁঠালের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঁঠাল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আইসক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
কথায় বলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও
কাঁঠাল তাতে সরমিন্দা হয় বুঝতে কি তা পাও!
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা বড়ই খারাপ কাজ
কাঁঠাল ভাঙ্গলে পরের মাথায় পায় যে সে খুব লাজ!!
কাঁঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঁঠাল কাঠের ফার্নিসার ইচেছ তাকে পাবার।
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।উৎসর্গঃ সৈয়দ মশিউর রহমান ভাইকে।
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন