জবাব দিবে কি?
১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জবাব দিবে কি? © নূর মোহাম্মদ নূরুখাচ্ছো তুমি গরম ভাতে খাঁটি গাওয়া ঘি
ফি্ন্নি পোলাও কোরমাও খাও লয়ে বউ ঝি!
দামী গাড়ি হাকাও তুমি কাজটি কর কি
এত টাকা কোথায় পেলে জবাব দেবে কি?
রোদে পুড়ি বর্যায় ভিজি জোগার হয়না ভাত
খিদের জা্লায় ঘুম হয়না জেগে কাটাই রাত!
উপোষ করে থাকছে আমার বউ পোলা আর ঝি
প্রতিবেশী তুমি আমার খবর নিছো কি?
নিয়ন বাতির নিচে বসে ফূর্তি করো রাতে
রঙ্গিন পানির নেশার বোতল থাকে তোমার হাতে!
পা্য়না ওষুধ জ্বরের ঘোরে অবুঝ শিশু কাঁদে।
হয়কি ব্যাঘাত তোমার নেশার মোদের আর্তনাদে?
ভাবছো বুঝি এমনি যাবে তোমার প্রতি দিন
নেশার ঘোর কেটে গেলে সব হবে মলিন।
দু'দিনের এই দূনিয়াদারি সবই মায়ার খেলা
খালি হাতে যেতে হবে তোমার বিদায় বেলা!
আসবে সময় ছাড়তে হবে দিন দুনিয়ার মায়া
মৃত্যু এসে ফেলবে যেদিন তাহার কালো ছায়া।
ধনীর ধনে হক যে আছে গরীব প্রতিবেশীর
জেনেও তুমি গা করোনা যেনো অন্ধ ও বধির।
প্রতিবেশীর হক আদায় করছো তুমি কি?
জিজ্ঞাসিলে মালিক তোমায় জবাব দিবে কি?
দিন ফুরালে পড়ে রবে মাণ্ডা মিঠাই ঘি
কেনো তবে টাকার বড়াই জবাব দিবে কি?
প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ১৭ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন