somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আমি মনের হরষে গাই গান !!

২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মনের হরষে গাই গান!!
© নূর মোহাম্মদ নূরু

হরষ এর বাংলা অর্থ ⇒ হর্ষ;
হর্ষ, হরষ, হরিষ এর অর্থ → [হর্‌শো, হরোশ্‌, হরিশ্‌] (বিশেষ্য) ১। আনন্দ; উল্লাস; পুলক। ২। উদ্‌গম; উদ্ভেদ; খাড়া হওয়া; শিহরণ (রোমহর্ষ)। হর্ষণ (বিশেষ্য) পুলক; হর্ষ; আনন্দ। (বিশেষণ) ১। আনন্দদায়ক। ২। শিহরে বা খাড়া করে তোলে এমন (রোমহর্ষণ)। হর্ষিত (বিশেষণ) ১। আমোদিত। ২। আনন্দিত; পুলকিত। ৩। তোষিত। হর্ষবর্ধন (বিশেষ্য) থানেশ্বরের প্রভাকর বর্ধনের পুত্র। (বিশেষণ) আনন্দবর্ধন। হর্ষোচ্ছ্বাস (বিশেষ্য) অতিশয় উৎফুল্লতা। {(তৎসম বা সংস্কৃত) হৃষ্‌+অ(ঘঞ্‌)};
আর মনের হরষে মানে মনের আনন্দে, মনের উল্লাসে বা মনানন্দে।

মানুষ মনের হরষে অনেক উদ্ভট কাজ করে থাকে অন্যের কাছে হয়তো তার কোন মানেই নাই, তবে যিনি তা করে থাকেন তার কাছে রয়েছে এর বিপুল আনন্দ! কেউ হয়তো চলতি পথে হঠাৎ করে হেসে উঠলো; অন্য পথিক তা দেখে তাকে পাগল ঠাওরেতে পারে তাই বলে তাকে হাসতে বাঁধা দেবার অধিকার রাখেনা। কেউ যদি মনের হরষে আপন মনে বেসুরো গলায় গান গেয়ে ওঠে তাকে থামিয়ে দেবার কোন আইন কোন কালে কোন দেশেই ছিলোনা আর এখনো নাই।

সবাই মেহেদী হাসান বা লতা মুঙ্গেশকর হয়না; কেউ কেউ হয়। তারা বিশ্বব্যাপী জনপ্রীয়তা পায় তাদের সুললিত কণ্ঠের কারনে। হয়ে থাকেন স্মরণীয, বরনীয় মানুষের মনে যুগ থেকে যুগান্তরে। এটাই তাদের সাধনার পুরস্কার। পরবর্তীতে কেউ কেউ তাদের পথ অনুসরণ করে স্মরণীয় হয়ে থাকার ইচ্ছা পোষণ করেন; তবে সবাই সেই সাফল্য লাভ করতে পারেনা যদিও কেউ কেউ সম্পূর্ণটা আয়ত্ত করতে না পারলেও কাছাকাছি আসবার কারণে শ্রোতাদের প্রশংসায় ঝুলি পূর্ণ করেন; আর কেউ কেউ অঙ্কুরেই ঝরে পড়ে পথের ধুলায়। তাই বলে কি তার সাধনায় বাঁধ সাধতে হবে? গুণীজনেরা বলেন; তুমি কাউকে প্রশংসা করতে পারণা সেটা তোমার সংকীর্ণ মনের পরিচয়, কিন্তু তাকে তার কোন কাজের জন্য উপহাস করার অধিকার তোমার নাই।
ইসলাম ধর্মের উপদেশ; কাউকে নিন্দা বা উপহাস করোনা, তাকে বলো সে যেটা করেছে তা ভালো হয়েছে; তবে আর একটু পরিশ্রম বা সাধনা করলে আরো ভালো করবে; এতে সে উৎসাহিত হবে এবং আরো ভালো করার চেষ্টা করবে। সবাই সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত করতে পারেনা, তাই বলে কি কেউ তাকে তা পাঠে বারণ করার অধিকার রাখে? হাবসি বেলাল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর খুবই প্রিয় ছিলেন তার মধুর কণ্ঠের আযানের জন্য, কিন্তু তাই বলে অন্যদের আযান পরিত্যজ্য তাতো নয়।

আমার সুপ্ত মনের বাসনা আমি মানুষের হৃদয় ঠাঁই পেতে চাই। এজন্য বিভিন্ন পন্থা আছে, কেউ দাতা হয়, কেউ হয় নেতা; কেউ শিল্পী হয়, কেউ অভিনেতা। আমি সব বিষয়ই চেষ্টা করে দেখেছি কিন্তু সফলকাম হতে পারিনাই সেটা আমার দুর্ভাগ্য ; তাই বলে আমাকে সাফল্যের চুড়ায় উঠতে গোড়াতেই বাঁধা দেওয়া কেনো? কেনো আমার মৌলিক অধিকার হরণ? আপনার অধিকার আছে আমার নাচ, গান, কবিতা অপছন্দ করার; করুন কোন সনস্যা নাই, কিন্তু আপনি আমার সুকুমার বৃত্তির চেষ্টাকে থামিয়ে দেবার অধিকার রাখেন না। আমার মন হরষের বহিঃপ্রকাশে বাঁধা দিতে পারেন না।

আমার স্বাধীনতা আমার অধিকার। আপনি আমাকে অপছন্দ করার অধিকার রাখেন; আমার নাচ গান না দেখার অধিকার রাখেন। ইচ্ছা হলে আমার চ্যানেল আন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিন্তু যদি ভয় দেখিয়ে আমাকে দমিয়ে বা থামিয়ে দিতে চান, তা হলে আমিও ছড়াকার সাংবাদিক আবু সালেহ'র মতো বলতে বাধ্য হবো;
''ধরা যাবেনা ছোঁয়া যাবেনা বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা
"।

প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×