
অব্যবস্থাপনার বলি (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
পদ্মায় পিনক-৬ লঞ্চ ডুবির ভিডিও চিত্র!
জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক আর নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।
বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,
পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।
ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,
লঞ্চগুলোরও ফিটনেস নাই সাথে আছে যানজট।
এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে
তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।
নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,
নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদে শুধু তার স্বজন
বিচার চাই দোষী যারা লঞ্চ ডুবিতে ছিলো,
প্রশ্ন করি অভাগাদের মরণ কেনো হলো?
আট বছরেও হয়নি বিচার যারা ছিলো দোষী,
মোদের দাবী দোষীদের দিতে হবে ফাঁসি।
অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।
পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবির ৮ বছর আজ
সূত্রঃ বাংলা নিউজ২৪ডটকম
১ম প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৪ ইং
০৪ আগস্ট ২০১৪ ইং পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবিতে নিহতদের স্মরণে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



