"আগামী পাঁচ বছরের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রস্তাব তৈরি ও তহবিল তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।" শুনে ভাল লাগলো, আমি জানিনা সাত হাজার মেঘাওয়াটে কত কেজি বিদ্যুৎ। বর্তমানে আমাদের এলাকায় (কমলনগর উপজেলা) ৫/৬ কিস্তিতে দৈনিক ৩ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। মাঝে মাঝে ভিআইপি দের আগমনে নিয়মের কিছুটা ব্যতিক্রম হয়। তাই এরকম প্রস্তাব শুনলে ভালই লাগে, যে অন্তত আমি না পারি, আমার পুত্র পেৌত্র হয়তো নিরবিছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। তবে এরকম পরিকল্পনা দেশীয় উদ্দোগে আরো আগে নিলে ভাল হতো। বিদেশী দের কাছ থেকে যেন ফান্ড সংগ্রহ না করা হয়। বিদেশী দের কাছে হাতপাতলে তাড়াতাড়ি ফান্ড সংগ্রহ করা হয়তো সম্ভব, কিন্তু তারা এমন কিছু শর্ত জুড়ে দিবেন যাতে মূল কাজের চেয়ে তাদের শর্ত পূরনের জন্যই যেন টাকাটা নেয়া হচ্ছে। পাঁচ সালা পরিকল্পনা অতীতে আরো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (আল্লা না করুক) বাস্তবায়িত হয় না। এ প্রসংগে বলতে চাই, ধরুন বর্তমান সরকারের মেয়াদ আর চার বছর, পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে? যদি চলতি সরকার ক্ষমতায় না আসে তাহলে পাঁচ সালা পরিকল্পনার অবস্থা কি হতে পারে?
যাক তবু তাদের সাধু বাদ জানাই যারা এমন একটি মহৎ উদ্যোগ অবশেষে নিচ্ছেন। আমাদের নিরবিছিন্ন বিদ্যুৎ দরকার, আমি তাদের সফলতা কামনা করি।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


